ক্যাটাগরি

গায়ে হঠাৎ ফুসকুড়ি? মাঙ্কিপক্স না অন্যকিছু?

বিশ্বের ২১টি দেশে এ পর্যন্ত দুই শতাধিক মানুষের শরীরে ছড়ানো এ ভাইরাসের সংক্রমণের মাত্রা মৃদু। তাই ফুসকুড়ি উঠলেই তা মাঙ্কিপক্স ধরে নেওয়ার কারণ নেই। জলবসন্ত, খোসপাঁচড়া বা চুলকানি, ছারপোকা বা অন্য পোকামাকড়েরর কামড় কিংবা অ্যালার্জির কারণেও ফুসকুড়ি উঠতে পারে। এক্ষেত্রে কোন বিষয়গুলো মনে রাখা দরকার, তা তুলে ধরা হয়েছে বিবিসির এক বিশ্লেষণে। আসলেই মাঙ্কিপক্স? গায়ে […]

রূপগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

শুক্রবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান। তিনি জানান, এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে এবং একটি পক্ষ ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে নাওড়া গ্রামে মুসা মিয়ার বাবার কুলখানির অনুষ্ঠানে যোগ দেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। […]

টেক্সাস স্কুল হামলা: ‘ভুল’ স্বীকার করল পুলিশ

গত মঙ্গলবারের ওই হামলায় ১৯ শিশু ও ২ শিক্ষক নিহত হয়। একটি শ্রেণিকক্ষে এক ঘণ্টা আটকে রেখে এ হত্যা চালানো হয়। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছানোর পরও ওই দীর্ঘ সময় ধরে শ্রেণিকক্ষে ঢোকার চেষ্টা না করে অতিরিক্ত ‍পুলিশ ফোর্সের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। অথচ এই সময়ের মধ্যে শ্রেণিকক্ষের শিক্ষার্থী এবং অন্যান্যরা পুলিশের সাহায্য চেয়ে ৯১১ […]

নরসিংদী স্টেশনে তরুণীকে হেনস্থার প্রতিবাদে ‘অহিংস অগ্নিযাত্রা’

শুক্রবার সকাল সাড়ে ৮টায় ২০ জন তরুণ-তরুণীর এই দল ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেন থেকে নরসিংদী স্টেশনে নামে। এরপর তারা স্টেশন মাস্টারের কক্ষসহ নানা স্থানে ঘুরে দেখেন এবং নানা জনের সঙ্গে ওইদিনের বিষয়ে কথা বলেন।   ‘অগ্নি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন এ কর্মসূচির নাম দিয়েছে ‘অহিংস অগ্নিযাত্রা’। গত ১৮ মে ঢাকা থেকে নরসিংদী বেড়াতে আসা […]

শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশসহ ৪২ দেশের স্থায়ী প্রতিনিধির হাতে এ পদক তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন সামরিক, দুইজন পুলিশ এবং ৬০ জন বেসামরিক শান্তিরক্ষী রয়েছেন। গেল বছর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা অবস্থায় নিহত হন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাহমুদুল […]

লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি

ইউরোপ সেরার লড়াইয়ে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়। ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়ে যাওয়ার পর থেকেই লিভারপুল শিবির থেকে প্রতিশোধ শব্দটা বারবার উচ্চারিত হচ্ছে। বিশেষ করে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন মোহামেদ সালাহ তো হুমকিই দিয়ে রেখেছেন। ২০১৮ সালের ফাইনালে লিভারপুলকে ৩-১ […]

বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে রাজস্থান রয়্যালসের জয় ৭ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৫৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১১ বল বাকি থাকতে। মাত্র ৬০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা বাটলার। ১০ চার ও ৬ ছক্কায় সাজানো ইংলিশ ওপেনারের ইনিংস। আইপিএলের এক আসরে কোহলির সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড বাটলার স্পর্শ […]

শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা

দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাকে দাফন করা হবে। যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে রওনা হবেন। একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদকের মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে পাঠানোর কথা এর আগে জানিয়েছিলেন […]

রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ

রোলাঁ গাঁরোয় শুক্রবার ২৮ বছর বয়সী সাসনোভিচ জেতেন ৬-৪, ৭-৬ (৭-৫) গেমে। এর আগে তিনি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দেন গত ইউএস ওপেনে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রিটিশ তারকা এমা রাডুকানুকে। পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রয়েছে। নিজ নিজ ম্যাচে সরাসরি সেটে জিতে শেষ ষোলোয় উঠেছেন এই […]

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তর ও দক্ষিণের পথে রেল বন্ধ

জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন পার হওয়ার পরপরই ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও […]