৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ

প্যারিসে শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে আনচেলত্তির রিয়াল ও ক্লপের লিভারপুল। ‘প্রিয়’ প্রতিযোগিতায় রিয়াল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড ১৩ বার। গত আট মৌসুমে এটি দলটির পঞ্চম ফাইনাল। এই প্রতিযোগিতায় তারা সবশেষ শিরোপা জিতেছিল ২০১৭-১৮ আসরে। ইউরোপ সেরার মঞ্চে গত কয়েক মৌসুম ধরে লিভারপুলও দারুণ খেলছে। ২০১৮-১৯ আসরে চ্যাম্পিয়ন হওয়া ক্লপের দলের এটি পাঁচ […]
এসডিসি অর্জনে অগ্রাধিকামূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি বলেছেন, “আমরা গভীরভাবে কৃতজ্ঞ থাকব- যদি জাপান এবং অন্যান্য ওইসিডি দেশগুলো কমপক্ষে ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকার সুবিধাগুলো অব্যাহত রাখে, যাতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের সর্বোচ্চ লক্ষ্য অর্জন আমাদের পক্ষে সম্ভব হয়।” শুক্রবার এশিয়ার ভবিষ্যত নিয়ে ২৭তম আন্তর্জাতিক নিক্কেই সম্মেলনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী ২০২৬ সালের ২৪ নভেম্বর […]
হজ কার্যক্রম: শনিবার ব্যাংক খোলা

সব ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক শাখা এদিন খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে এ বিষয়ে একটি জরুরি নির্দেশনা তারা পাঠিয়েছেন সকল ব্যাংকের প্রধান নির্বাহীকে। ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক সাপ্তাহিক ছুটির […]
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক

এমনিতে দেশের ক্রিকেটে মোসাদ্দেকের পরিচয় অফ স্পিনিং অলরাউন্ডার। বিশেষজ্ঞ ব্যাটসম্যান, যিনি বল হাতেও কার্যকর। তবে মিরপুর টেস্টে তিনি দুই ইনিংসেই তাকে ব্যাটিংয়ে নামানো হয় আট নম্বরে। এই টেস্টে তিনি একাদশে জায়গা পান নাঈম হাসান চোট পেয়ে ছিটকে যাওয়ায়। চট্টগ্রাম টেস্টে নাঈম প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। নাঈম নিজেও এই সিরিজে সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ […]
পটুয়াখালীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম জানান। নিহত মোসাম্মৎ ইতি আক্তার (২৪) দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মান্নান খানের মেয়ে। মান্নান বলেন, ইতি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে কুষ্টিয়ার মিরপুর থানার সামন্ত এলাকার নূর আলীর ছেলে জলিলুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে […]
দিনাজপুরে একসঙ্গে ৪০ দম্পতির বিবাহোত্তর অনুষ্ঠান

শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের এক কমিউনিটি সেন্টারে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে হয় এই অনুষ্ঠান। বিয়ের পোশাকে একসঙ্গে ৪০ কনের পাশাপাশি ৪০ বরসহ তাদের পরিবারের সদস্য ও স্বজনরা হাজির হন। অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে দেয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি। তাদের হৈহুল্লোরে সানন্দে সারা হয় সব আয়োজন। দিনাজপুর লায়ন্স ক্লাবের সভাপতি সৈয়দ […]
৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত ২১%

সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, এবার ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছে ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। সেই হিসাবে ৭৩ হাজার ৯৫৬ জন, অর্থাৎ মোট আবেদনকারীর ২১ শতাংশ পরীক্ষার হলে অনুপস্থিত ছিলেন। দেশের আটটি বিভাগীয় শহরে শুক্রবার […]
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী

সীমিত ওভারের দুই সংস্করণে শীর্ষে থাকলেও টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে বাবর আছেন পাঁচ নম্বরে। তবে এখানেও তার শীর্ষে উঠতে খুব বেশি দেরি নেই বলে মনে করেন কার্তিক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে দারুণ পারফরম্যান্সে সম্প্রতি ভারত দলে ফেরা কার্তিক ‘আইসিসি রিভিউ’ অনুষ্ঠানে বাবরকে নিয়ে তুলে ধরেন তার ভাবনা। “আমি শতভাগ নিশ্চিত (বাবর এটি করতে সক্ষম)। সে […]
টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’

আদ্রিয়ানা মার্টিনেজ নামের ওই নারী সিএনএনের সহযোগী টেলিভিসিয়াকে বলেছেন, “কিছু বলার ভাষা আমার নেই। আমি জানি না ও কী ভেবেছিল।” গত মঙ্গলবার স্কুলে ঢুকে ওই হত্যাযজ্ঞ চালানোর পর পুলিশের গুলিতে নিহত হন আদ্রিয়ানা মার্টিনেজের ১৮ বছর বয়সী ছেলে সালভাদর রামোস। “কেন ও এটা করল, সেটা ওই জানে। দয়া করে ওই ঘটনা দিয়ে তাকে বিচার করবেন […]
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন

ইন্দোনেশিয়ার উদ্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে রওনা দেয় বাংলাদেশ দল। শুক্রবার দুপুর স্থানীয় সময় ১টায় জার্কাতায় পৌঁছেছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। “দুপুরে ইন্দোনেশিয়ায় পৌঁছেছি আমরা। দলের সবাই ভালো আছে। আজ অনুশীলন নেই। আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবেন কোচ।” প্রথম দিনের প্রস্তুতিতে বিকালে একটা সেশন রেখেছেন কাবরেরা। বানদুংয়ের গেলোরা বানদুং লৌতান আপি স্টেডিয়ামে অনুশীলন […]