ক্যাটাগরি

ইউক্রেইনের আরেক শহরের দখল নিয়েছে রাশিয়া

বিবিসি জানায়, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ এক ভিডিওতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন। রাশিয়ার হামলা খুবই সুপরিকল্পিত ছিল উল্লেখ করে তিনি বলেন, “এ থেকে বোঝা যাচ্ছে, রাশিয়ার সেনাবাহিনীর আভিযানিক ব্যবস্থাপনা ও কৌশলগত দক্ষতা বেড়েছে।” তবে দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেইনীয় গভর্নর পাভলো কিরিলেঙ্কোর দাবি, লিমান শহর মূলত রুশ সেনাদের দখলে […]

ইউনেসক্যাপের ৪ প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলর হল বাংলাদেশ

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ইউনেসক্যাপের ৭৮তম কমিশন সেশনে এ নির্বাচন হয় বলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতের পরই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে একযোগে জাতিসংঘের এ সংস্থার চারটি প্রতিষ্ঠানেরই কাউন্সিল সদস্য নির্বাচিত হল। ২০২২-২০২৪ মেয়াদের জন্য বাংলাদেশ এসব পদে থাকছে। বাংলাদেশ গত মেয়াদেও কয়েকটি প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের সদস্য ছিল। তবে একসঙ্গে […]

বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে হেরেছে মূলত তিন দফার ব্যাটিং ধসে। ম্যাচের প্রথম সকালেই টস জিতে ব্যাটিংয়ে নামা দল ৫ উইকেট হারিয়ে ফেলে স্রেফ ২৪ রানের মধ্যে। সেখান থেকে মুশফিকুর রহিম ও লিটন দাসের অসাধারণ দুটি সেঞ্চুরি দলকে উদ্ধার করলেও দ্বিতীয় ইনিংসে আবার বিধ্বস্ত হয় টপ অর্ডার। এবার ৫ উইকেট নেই ৫৩ রানের […]

পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর

তিনি বলেছেন, “১০ হাজার কোটি টাকার সেতু ৪০ হাজার কোটি টাকায় তৈরি করা হয়েছে। বাকি ৩০ হাজার কোটি টাকা কোথায়? আমরা জানি, কোথায় গেছে। এগুলো সব বের হবে।” শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে ‘বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর হত্যার হুমকির’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব অভিযোগ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খসরু […]

শিক্ষাবৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ৪৮ বাংলাদেশি

হাই কমিশন এবারের বৃত্তিপ্রাপ্তদের বিদায় জানানোর পাশাপাশি ফেরত আসা অ্যালামনাইয়ের বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাগত জানায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ারের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। হাই কমিশনার বলেন, “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কলার ও অ্যালামনাইরা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সহযোগিতা করছে।“ […]

‘নির্যাতনকারী মাদকাসক্ত’ ছেলেকে পুলিশে দিলেন বাবা

শুক্রবার দুপুরে জেলার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক। গ্রেপ্তার অমিত চন্দ্র শীল (২৫) ইন্দুরকানী বাজরের নরসুন্দর অমল চন্দ্র শীলের ছেলে। অমল চন্দ্র শীল বলেন, ইন্দুরকানী বাজরে তার সঙ্গে দোকানে নরসুন্দরের কাজ করতেন অমিত। প্রায়ই তিনি নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে মা ও বাবাকে [অমল] মারধর ও […]

ফরিদপুরে কলেজছাত্রকে পিটিয়ে আহত, ‘আইসিইউতে ভর্তি’

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। আহত গোপাল রায় রাজেস (১৯) গোপালগঞ্জের নারিকেলবাড়ি গ্রামের প্রণয় রায়ের ছেলে। প্রণয় রায়ের অভিযোগ, ২৩ মে রাত সাড়ে ১১টার দিকে তার ছেলেকে কলেজের হোস্টেলে ঢুকে মাথায়, হাতে ও বুকে আঘাত করা হয়। সহপাঠীরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি […]

নাগরিক ঐক্যের পর লেবার পার্টির সঙ্গে বসল বিএনপি

শুক্রবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সংলাপে বসে। সংলাপে দলের স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানও অংশ নেন। দেড় ঘণ্টা ধরে আলোচনার পর নজরুল সাংবাদিকদের বলেন, “এই আলোচনায় আমরা বিদ্যমান […]

এখনই ব্যবস্থা নিলে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ সম্ভব: ডব্লিউএইচও

মাঙ্কিপক্স সম্পর্কে গবেষকরা বলছেন, এটি একটি ভাইরাসজনিত রোগ এবং সাধারণত মৃদু অসুস্থতা দেখা দেয়। আফ্রিকার দেশগুলোতেই মূলত রোগের প্রকোপ বেশি। কিন্তু আফ্রিকার বাইরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে রোগটি ছড়িয়ে পড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। ভাইরাসটি আগে ছিল না এমন প্রায় ২০ টি দেশে এখন পর্যন্ত প্রায় ৩০০ মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে কিংবা সংক্রমিত হয়েছে বলে ধারণা করা […]

গুচ্ছের ভর্তি পরীক্ষা এগিয়ে অগাস্টে

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত আসে; তবে সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। সভায় অংশ নেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের স্বার্থে সেশনজট ‘শূন্যের কোঠায়’ আনতে পরীক্ষা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে। “আমরা যেন ১ জানুয়ারি থেকে সেশন শুরু […]