বিশ্ববিদ্যালয় ভর্তি: গুচ্ছের পরীক্ষা এগিয়ে অগাস্টে

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত আসে; তবে সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। সভায় অংশ নেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের স্বার্থে সেশনজট ‘শূন্যের কোঠায়’ আনতে পরীক্ষা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে। “আমরা যেন ১ জানুয়ারি থেকে সেশন শুরু […]
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’

এমবাপেকে দলে ভেড়াতে রিয়ালের জোর চেষ্টা শুরু হয়েছিল গত গ্রীষ্মের দলবদলে। শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিল তারা। তবে রেকর্ড ট্রান্সফার ফি-এর বিনিময়েও বিশ্বকাপ জয়ী তারকাকে ছাড়তে রাজি ছিল না পিএসজি। এরপর সময় গড়িয়ে শুরু হয় নতুন বছর। ১ জানুয়ারি থেকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে নতুন ঠিকানা বেছে নেওয়ার পথ খুলে যায় এমবাপের। তবে তিনি নিজে কখনও […]
গাজীপুরে নিবন্ধনহীন তিনটি হাসপাতালের জরিমানা

শুক্রবার বেলা ১২টায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় তিনটি হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস উপস্থিত ছিলেন। ডা. প্রণয় ভুষণ দাস জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশে উপজেলার হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাওনা […]
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল

এতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। ফ্রান্সের প্যারিসে শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে নামবে লিভারপুল ও রিয়াল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। প্রিমিয়ার লিগের দলটি শুক্রবার এক বিবৃতিতে দুই মিডফিল্ডার আলকান্তারা ও ফাবিনিয়োর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। মৌসুমে এরই মধ্যে লিগ কাপ ও এফএ কাপ ঘরে তুলেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে […]
যমুনা ইলেকট্রনিক্সের ঈদ ক্যাম্পেইন শুরু

সম্প্রতি ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইন শুরু করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স বলছে, ঈদ ক্যাম্পেইন সিজন ৪ এ ক্রেতারা যমুনার পণ্য কিনে ১০ লাখ টাকার নগদ ক্যাশব্যাকসহ প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভিসহ অসংখ্য পণ্য পাওয়ার সুযোগ পাবে। দেশব্যাপী চলা এ ক্যাম্পেইনে ক্রেতারা যমুনা প্লাজা কিংবা […]
একমাসে দুইবার দাম বাড়ল আমদানি ফলের, ক্রেতা এখন আম-লিচুতে

দুই সপ্তাহ আগে প্রথম দফায় আমদানিতে এলসি মার্জিন বেড়ে যাওয়ার পর বিদেশ থেকে আসা ফলের দাম কিছুটা বেড়েছিল। এখন নতুন করে শুল্ক বাড়ানোর খবরে আরেক দফায় দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ঘুরে দেখা যায়, বিদেশি ফলের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়ছে বিক্রিতে আর দোকানের তাকগুলোতে আমদানি করা […]
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়

এই মাসের মাঝামাঝি সড়ক দুর্ঘটনায় ৪৬ বছর বয়সে ওপাড়ে পাড়ি জমান সাইমন্ডস। শুক্রবার সকালে পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়ার পর সাইমন্ডসের প্রতি শ্রদ্ধা জানাতে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল তার পরিবার, বন্ধু, সতীর্থ থেকে শুরু করে ভক্তরা। দুর্দান্ত এক ক্রিকেটার ও বর্ণময় চরিত্র সাইমন্ডসের একটি ক্রিকেট ব্যাট, মাছ ধরার ছিপ, কাঁকড়ার পাত্রসহ তার ক্যারিয়ার জুড়ে ব্যবহার করা ক্যাপগুলি […]
‘গণআন্দোলনের’ আশা দেখছেন ফখরুল

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “একটা কথা আমি অনুরোধ করে বলতে চাই, আজকে যার যার অবস্থান আছে সেই অবস্থান থেকে আমাদের লড়াই করতে হবে, রাজনীতিকে উদ্ধার করতে হবে। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হয়েছেন এবং কাজ করছেন। “আমরা বিশ্বাস করি যে, একটা রূপ দিতে পারব। সেখান […]
একেএম সামসুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার এক শোক বার্তায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সংকলনটি প্রকাশে সামসুদ্দিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শেখ হাসিনা। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শুক্রবার […]
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি

মুমিনুলের নেতৃত্বে গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডে ঐতিহাসিক জয়ের দেখা পেলেও এরপর পাঁচ টেস্টের চারটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। মুমিনুলের নিজের রান টেলিফোন ডিজিটের মতো, সবশেষ সাত ইনিংসে ০, ৯, ২, ৫, ৬, ২, ০। সবশেষ ১৫ ইনিংসে তার ফিফটি মোটে ১টি, দু অঙ্ক ছুঁতে পারেননি ১২টিতে। সব মিলিয়ে মুমিনুলকে নিয়ে নানা প্রশ্ন কেবল উচ্চকিতই হচ্ছে সময়ের […]