ক্যাটাগরি

সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দিনের মৃত্যু

বার্ধক্যজনিত রোগে ভুগে শুক্রবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সর্বশেষ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসাবে দায়িত্ব পালন করে অবসরে যান এই কর্মকর্তা। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই  শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা হয়। আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. […]

ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ঘুষ সাধার অভিযোগ ইরানের বিরুদ্ধে

তাদের একজন বিবিসিকে বলেছেন, একটি অ্যাকাউন্ট মুছে দেওয়া দেওয়ার জন্য পাঁচ হাজার থেকে ১০ হাজার ইউরো দেওয়ার প্রস্তাব করা হয়েছিল তাকে। ইরানিরা বিশেষ করে লেখক মাসিহ আলিনেজাদকে নিয়ে আগ্রহী ছিল। ২০২১ সালেই যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছিল, ইরানি বংশোদ্ভূত মার্কিন অধিকারকর্মী আলিনেজাদকে ‘ভুল বুঝিয়ে’ তৃতীয় কোনো দেশে নিয়ে সেখান থেকে অপহরণের চেষ্টা করেছিলেন ইরানের কর্মকর্তারা। ইনস্টাগ্রামের সেই […]

ঝিনাইদহে ৮ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের আরাপপুর, বাস টার্মিনাল, হামদহসহ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম। মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সকল হাসপাতালের নিবন্ধন নেই সেসব হাসপাতালে তালা দিয়ে সিলগালা করা হয়েছে। প্রথম দিনের অভিযানে ওমেগা […]

যে কারণে ত্বকের যত্নে গ্রিন টি ভালো

লেবু এবং রেটিনলের মতো গ্রিন টি ত্বককে আর্দ্রতা এবং প্রশান্তি দেয়। স্বাস্থ্যকর চা গ্রিন টি সুস্থ জীবনধারা এবং ত্বকের যত্নে ভালো কাজ করে। এছাড়াও অন্ত্র পরিষ্কার রাখে বলে এটা ‘ডিটক্স হিরো’ নামেও পরিচিত। গ্রীষ্মমন্ডলীয়, উচ্চ-আর্দ্রতা জলবায়ুর জন্য গ্রিন টি শরীর ও ত্বকের যত্নে ভালো কাজ করে। ফেমিনা ডটইন’য়ে প্রকাশত প্রতিবেদনে এভাবেই গ্রিন টি সম্পর্কে জানান, […]

অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে

গুগল তাদের ড্রাইভ সেবায় বহুল ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো যোগ করার ঘোষণা দিয়েছে ২৬ মে। তবে কেবল ক্রোম ব্রাউজারেই কাজ করবে কমান্ডগুলো। ফিচারটি চালু হবে ৪ জুন থেকে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসের আর্কাইভে থাকা কিবোর্ড শর্টকাট তালিকাতেও ফাইল কপি/পেস্ট করার কমান্ডগুলো ছিল না।  ফাইল কপি, কাট এবং পেস্ট করার কিবোর্ড কমান্ডগুলোর চালু […]

রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি

তার দেশ স্বাধীনই থাকবে দাবি করে জেলেনস্কি বলেন, কোন মূল্যে এই স্বাধীনতা রক্ষা হবে সেটিই প্রশ্ন। সম্প্রতি পশ্চিমাদের সমালোচনা বাড়িয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে ধীরে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সময়ে হাজার হাজার রুশ সেনা ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুই শহর সিভিয়েরোদোনেতস্ক এবং লিসিচানস্ক ঘিরে ফেলার চেষ্টা করছে। ইউক্রেইনে রুশ আগ্রাসনের তিন মাস […]

গাইবান্ধায় কুকুরের কামড়ে কয়েকজন আহত

শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের আরশাদ আলী (৬৮) নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, কলেজপাড়া মসজিদে ফজরের নামাজ শেষে ফেরার পথে মুসল্লি, জেলে, মাদ্রাসা শিক্ষক, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ প্রহরী, রিকশাচালক এবং প্রাতঃভ্রমণে বের হওয়া স্থানীয় বাসিন্দা […]

মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো

মুমিনুলের নিজের বাজে ফর্ম ও বাংলাদেশ দলের একের পর এক হার মিলিয়েই প্রশ্নগুলি উঠছে। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয়কে বাংলাদেশের ক্রিকেটে নতুন সময়ের সূর্যোদয় বলে মনে করা হচ্ছিল। কিন্তু আদতে আগের সেই আঁধার রয়েই গেছে। ওই জয়ের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে উড়ে গেছে বাংলাদেশ, বাজেভাবে দুই টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকায়। এবার […]

যুবদলের নেতৃত্ব টুকু ও মুন্না

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক পদ পাওয়া মুন্না ছিলেন সহসভাপতি।  নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে এসেছেন মামুন হাসান, সহসভাপতি হয়েছে নুরুল ইসলাম নয়ন। এ ছাড়া সহসভাপতির পদমর্যাদায় কামরুজ্জামান দুলাল […]

বিসিএসে বসা হলো না পিংকির, সড়কে ঝরল প্রাণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের চুরখাই এলাকায় শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। শুক্রবার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে তার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসার কথা ছিল। বাবার সঙ্গে মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে যাওয়া পথে তিনি দুর্ঘটনায় পড়েন। নিহত পিংকী রাণী বর্মণ (২৫) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণ ও মণিকা রাণী বর্মণের দ্বিতীয় সন্তান। পিংকীর […]