ক্যাটাগরি

টেকনাফে অস্ত্রসহ ২ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ গ্রেপ্তার

বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে ১৬ এপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান। গ্রেপ্তাররা হলেন-ওই ক্যাম্পের বাসিন্দা মো. জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোহান (২৪) ও একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নূর (৩৭)। তারিকুল বলেন, অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অস্ত্রধারী কয়েকজন উনচিপ্রাং রোহিঙ্গা […]

চোখের পাতা কাঁপে যে কারণে

যে পেশির কারণে চোখের পাতা খোলা আর বন্ধ হয় সেটাতে কোনো কারণে খিঁচুনি ধরলে চোখের পাতা কাঁপতে পারে। চিকিৎসাশাস্ত্রে যাকে বলা হয় ‘মায়োকেমিয়া’। “এই সমস্যা খুবই সাধারণ। আর নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই চিন্তিত হওয়ার কিছু নেই,” চোখের এই সমস্যা নিয়ে এভাবেই ভরসা দেন ‘রাটগের্স নিউজার্সি মেডিকেল স্কুল’য়ের ‘ইন্সটিটিউট অফ অপথামোলজি অ্যান্ড ভিজুয়াল সায়েন্স’য়ের […]

ফরিদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আসাদ শেখ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। ৪৮ বছর বয়সী আসাদ সালথার যদুনন্দী ইনিয়ন পরিষদের খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে ছিলেন।   গত ৫ মে সকালে যদুনন্দী ইনিয়ন পরিষদের খারদিয়া ঠাকুর পাড়া এলাকায় চেয়ারম্যান রফিক মোল্যা ও স্থানীয় আওয়ামী […]

ইউক্রেইনে যুদ্ধের জেরে বিশ্ব মন্দার শঙ্কা বিশ্ব ব্যাংক প্রধানের

বুধবার যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আমরা কীভাবে মন্দা এড়াতে পারি- সেই পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।” বিবিসি লিখেছে, সামনের দিনগুলোতে বৈশ্বিক অর্থনীতি সঙ্কুচিত হয়ে আসতে পারে বলে সতর্কবার্তা আসছিল গত কিছুদিন ধরে। এবার তার সঙ্গে যুক্ত হল বিশ্ব ব্যাংক প্রধানের এই আশঙ্কা। কোনো বছর মোট উৎপাদন আগের বছরের তুলনায় […]

বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগরবাউল ও মাইলস

নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানির সময় মাইলসের মানাম আহমেদ আদালতকে বলেন, “ভুল বোঝাবুঝি থেকে মামলাটি করা হয়েছিল। এখন আর মামলা পরিচালনা করতে চাচ্ছি না।” এ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল জানান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার […]

বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস

নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানির সময় মাইলসের মানাম আহমেদ আদালতকে বলেন, “ভুল বোঝাবুঝি থেকে মামলাটি করা হয়েছিল। এখন আর মামলা পরিচালনা করতে চাচ্ছি না।” এ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল জানান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার […]

চাকরি দেওয়ার নামে প্রতারণা: চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহাব্বুর রহমান জানান, শহরের মুক্তিপাড়া থেকে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃদুল হোসেনের ছেলে রাশেদুজ্জামান ওরফে শান্ত (৩৫) ও সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩০)। মাহাব্বুর বলেন, শান্ত নিজেকে কখনো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), কখনো সেনাবাহিনীর বড় […]

চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট

‘হোয়াইট ফার্নস’ বলে পরিচিতি নিউ জিল্যান্ডের মেয়েদের দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার স্যাটার্থওয়েট, রান সংগ্রহের তালিকায় আছেন তিনি দুইয়ে। তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণদের গড়ে তোলার জন্য তাকে এবার চুক্তিতে রাখা হবে না বলে জানায় ক্রিকেট নিউ জিল্যান্ড। এরপরই বিদায়ের কথা জানালেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এভাবে বিদায় বলতে হওয়ায় নিজের হতাশাটা লুকাননি […]

কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ৫

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার এ বিস্ফোরণের আরও অন্তত দুই জন আহত হয়েছে বলে কাবুলের তালেবান কমান্ডারের মুখপাত্র জানিয়েছেন। একইদিন দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে যাত্রীবাহী যানে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে; জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে। কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল এক টুইটে জানিয়েছে, মসজিদের বিস্ফোরণের ঘটনায় তাদের এখানে পাঁচটি মৃতদেহ ও এক ডজনেরও বেশি […]

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজনের মৃত্যু

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, সিলেটমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে একটি খাদে […]