খিলগাঁও ও হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

দুজনকেই বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। দুজনের মধ্যে একজন খিলগাঁও তালতলার নার্গিস (২৫)। বৃহস্পতিবার ভোরে তিন পথশিশু তাকে হাসপাতালে নিয়ে আসে। ওই শিশুদের বরাত দিয়ে এই পরিদর্শক বাচ্চু বলেন, “ভবঘুরে নার্গিস খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত […]
কুমিল্লার সঙ্গে ৬ পৌরসভার ভোটেও সিসি ক্যামেরা

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বুধবার ইসির এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, সিসি ক্যামেরা ভাড়া নিয়ে কেন্দ্রে বসানোর ব্যবস্থা করবেন তারা। এ ছাড়া কুমিল্লার মত ছয় পৌরসভার ক্ষেত্রেও ইভিএম ‘কাস্টমাইজেশন’ করার সময় প্রার্থীদের কারিগরি প্রতিনিধিদের রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিনই গোপালগঞ্জ, মোকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, […]
সিরাজগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ

বৃহস্পতিবার সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান। মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, স্থানীয়রা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। […]
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো

ইউরোপা কনফারেন্স লিগের প্রথম আসরের ফাইনালে বুধবার ফেইনুর্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মরিনিয়োর এএস রোমা। ৩২তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ২২ বছর বয়সী নিকোলো জানিওলা। ১৪ বছরের মধ্যে রোমার প্রথম কোনো ট্রফি এটি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা শিরোপার স্বাদ পেল ৬১ বছর পর! এর আগে তাদের একমাত্র ইউরোপিয়ান ট্রফি ছিল সেই […]
নওগাঁয় আমপাড়া শুরু

অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করণ ও ফরমালিন ব্যবহাররোধে ২৪ মে পর্যন্ত নওগাঁয় আম পাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছিল স্থানীয় প্রশাসন। সে অনুযায়ী বুধবার গুটি জাতের আম নামানোর মধ্যে দিয়ে জেলায় শুরু হয়েছে আম পাড়া উৎসব। তবে গুটি আম পাড়ার প্রথম দিনে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আগামী ৩০ মে গাছ থেকে গোপালভোগ আম পাড়া […]
তাড়াশে চালকের হাত-পা বাধা লাশ, ইজিবাইক গায়েব

উপজেলার বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রিজের পাশে জঙ্গলের ভেতর থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়ে বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান। নিহত ইজিবাইক চালক ইসলাম সরকার (২৯) বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাকে হত্যার পর তার ইজিবাইকটি খুনিরা নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। স্বজনদের বরাত দিয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, […]
যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি বেড়েছে রেকর্ড সংখ্যায়

আগের দিন সোমবার ফিলাডেলফিয়ায় নিজেদের হাই স্কুল থেকে বের হওয়ার পরপরই তিন কিশোর গুলিবিদ্ধ হয়। গত সপ্তাহে মিশিগান, লুইজিয়ানা ও টেনেসিতে হাইস্কুলের সনদ দেওয়ার অনুষ্ঠানে তিনটি গোলাগুলির ঘটনা ঘটে। এ ধরনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করা গবেষক ডেভিড রিডম্যান বলেন, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গোলাগুলির ঘটনা রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, চলতি বছরের প্রায় প্রতিদিন কোনো না কোনো স্কুলে গোলাগুলি […]
রাঙামাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান। মৃত কৃঞ্চা জিনা চাকমা পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন। আহত অলবিন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে […]
সেনেগালের হাসপাতালে ১১ নবজাতকের জীবন নিল আগুন

বুধবার রাতে এক টুইটে তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে। “এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যু হয়েছে।” হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল। […]
সিরাজগঞ্জে ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহত ৫

বুধবার রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকার গোঁজা সেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান। নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মুকুল হোসেন (৩৪) আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৫) একই উপজেলার বাসবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাক হকের ছেলে আব্দুল […]