ক্যাটাগরি

পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের

বুধবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তৃণমূলে সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব ব্যাংক আমাদের চোর আর দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সরে গিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, বিশ্ব ব্যাংক চলে যেতে পারে। কিন্তু বাংলাদেশ আছে। আমাদের নিজের […]

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত নূরজাহান পারভিন মিনু (৪২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও ইলেক্ট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী। কুষ্টিয়া থানার পরিদর্শক সাব্বিরুল আলম জানান, জেলা শহরের পুলিশ লাইন্স সংলগ্ন গীর্জানাথ মজুমদার লেনের বাসা থেকে মঙ্গলবার সকালে তারা তার লাশ উদ্ধার করেন। তবে পুলিশ মৃত্যুর কারণ বলতে পারেনি। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী […]

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আবার ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম চালু

এছাড়া জেন্ডার সমতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র দূতাবাস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স’ চালু করা হয়েছে। বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুই কর্মসূচি চালুর ঘোষণা করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, “ইউএস ফুলব্রাইট প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত মানোন্নয়নের সুযোগ দিচ্ছে। […]

সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে বাছাই। মূল লড়াইয়ের আগে ১ জুন ইন্দোনেশিয়ায় স্বাগতিকদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত ১৭ মে থেকে মাঠের প্রস্তুতি নিচ্ছে দল। এই প্রথম ক্যাম্প পরিদর্শনে গেলেন সালাউদ্দিন। সুবাদে বসুন্ধরা কিংস অ্যারেনায়ও গেলেন প্রথম। কিংসের হোম ভেন্যুর মাঠ, প্রস্তুতির সুযোগ-সুবিধা সবকিছু দেখে মুগ্ধ তিনি। অভিনন্দন […]

জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১০ উইকেটে হারায় মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে আনসার ও ভিডিপি ৩৩.৪ ওভারে ৪ উইকেটে ৯৭ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরে বৃষ্টি থামলে আর ব্যাটিংয়ে নামা হয়নি তাদের। মোহামেডানের সামনে ২০ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৯৬। দুই ওপেনারের […]

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, এক চালক নিহত

উপজেলার শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কে তারা হতাহত হন বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান। নিহত বারেক সরদার (৬০) পাবনা সদর উপজেলার বাহিরচর গ্রামের ইমান আলীর ছেলে। ওসি বলেন, বনপাড়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে […]

মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল

রক ব্যান্ড শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ কনসার্ট আয়োজনের কথা ছিল; আগামী ৮ সেপ্টেম্বর কনসার্টটি হবে বলে জানান শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিসা জটিলতায় মুম্বাই সিস্ফনি অর্কেস্ট্রার সদস্যরা নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারছেন না। […]

রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো

২০২০ সালের জানুয়ারিতে সালসবুর্ক থেকে লিভারপুলে যোগ দেন মিনামিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলটির হয়ে ৫৫ ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন তিনি। এর মধ্যে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। তবে শুরুর একাদশে এখনও জায়গা পাকা হয়নি তার। সংবাদমাধ্যমের খবর, আগামী গ্রীষ্মের দলবদলে মিনামিনোকে পেতে আগ্রহী লিডস ইউনাইটেড ও […]

‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল কীভাবে, জানালেন সাধনা

টিভি নাটক ও সিনেমার চিত্রনাট্যকার সাধনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, কীভাবে ‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল, বিদেশি শিল্পীদের বাংলা উচ্চারণ নিয়ে কীভাবে তিনি কাজ করেছেন। সেই সঙ্গে সিনেমার ট্রেইলার নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:  সিনেমার সংলাপের সঙ্গে যুক্ত আছেন আছেন আপনি; চিত্রনাট্য ও সংলাপ লেখার কাজ কীভাবে সম্পাদন করা […]

জ্ঞান ফেরার পর পোশাককর্মী জানালেন বাসে ধর্ষণচেষ্টার শিকার হওয়ার খবর

প্রতীকী ছবি গত বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ওই তরুণী কীভাবে বাস থেকে পড়ে গেলেন, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কেউ বলছিল, তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আবার কেউ বলছিল, তিনি বাস থেকে পড়ে গিয়ে আহত হন। নগর […]