ক্যাটাগরি

আগুনে আয় কমবে ৫০ কোটি ও মুনাফা ৮ কোটি, দাবি স্কয়ার ফার্মার

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিটি। আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার উত্পাদন ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনতে দুই থেকে তিন বছর সময় লেগে যাওয়ার কথাও জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কারখানায় আগুন লাগা ইউনিটের বীমা করা রয়েছে বলেও জানিয়েছে তারা। আগুনে সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা, ফায়ার সার্ভসি ও বীমা কোম্পানির সার্ভেয়ারের প্রতিনিধিদের […]

সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা

তাদের ক্ষুধায় কাতর মা মাসখানেক আগে যমজ এই দুই বোনের জন্ম দিয়েছিলেন; তারও ৮ সপ্তাহ আগে দারিদ্র্যের কশাঘাতে নিষ্পেষিত পরিবারটি সোমালিয়ার দোলো শহরে উদ্বাস্তু পরিবারগুলোর জন্য বানানো একটি শিবিরে এসে হাজির হয়েছিল। “ও অপুষ্টিতে ভুগছিল, আর তার দুই সন্তান ক্ষুধায় মরল,” বলেন কাক্সারি উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া আব্দুল্লাহি। জানুয়ারিতে মাথা তোলা এ শিবিরটিতে এখন ১৩ […]

নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য উৎপদন ও রপ্তানিকারক দেশ ইউক্রেইন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেইনে আগ্রাসন শুরু করলে তার জেরে বিশ্বজুড়েই দেখা দিয়েছে খাদ্য সংকট। খাদ্য ঘাটতির কারণে মূল্যস্ফ্রীতিও আকাশ ছুঁয়েছে। যুদ্ধ শুরু পর ইউক্রেইনের রপ্তানি শূন্যের কোটায় নেমে এসেছে। অথচ দেশটি বিশ্বের বৃহৎ গম, ভুট্টা, বার্লি, সূর্যমুখী তেল এবং সরিষার তেলের রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক […]

পিকে হালদারকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিজি প্রেসকে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার আদেশ দেন। যাদের নামে বিজ্ঞপ্তির আদেশ হয়েছে তারা হলেন- পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার […]

‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক কিশোরীকে ১৮ বছর বয়সী রামোস বার্তাটি পাঠিয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানা গেছে। ডেইলি ডট জানিয়েছে, টেক্সাসের স্থানীয় সময় ভোর ৫টা ৪৩ মিনিটে রামোস বার্তাটি পাঠানোর পর ৭টা ৩৩ মিনিটে উত্তর আসে, কিশোরী প্রশ্ন করে জানতে চায়, সে কী করতে যাচ্ছে? এর উত্তরে রামোস বলে, “সকাল ১১টার আগে আমি তোমাকে জানাবো।” […]

গাফফার চৌধুরীর মরদেহ আসছে শনিবার

বুধবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এ তথ্য জানিয়ে বলেন, শুক্রবার তার মরদেহ বিমান বাংলাদেশে করে পাঠানো হবে। গাফফার চৌধুরীর মরদেহ দেশে ফেরানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করার কথা রয়েছে। হাই কমিশনার মুনা তাসনিম বলেন, “আমরা আশা করছি, সব ঠিক থাকলে ২৭ মে […]

সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে

নদীর ডানতীরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া বাঁধ এবং শাহজাদপুর উপজেলার তিন ইউনিয়ন এবং বামতীরের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এখনও কেউ দাঁড়ায়নি। তারা শঙ্কার মধ্যে দিন পার করছেন।     স্থানীয়রা জানান, গত ৭ দিনে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আরকান্দি ও ঘাটাবাড়ি, […]

চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা

হতাশায় এএফসি কাপ মিশন শেষ করে বুধবার দেশে ফিরেছে কিংস। তিন ম্যাচে দুই জয় ও এক হারে আবারও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার বিষাদ সঙ্গী হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের। প্রতিযোগিতাটিতে খেলতে গিয়ে চোট পেয়েছেন দুই ফরোয়ার্ড মতিন মিয়া ও সুমন রেজা, মিডফিল্ডার মাশুক মিয়া জনি ও ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ৮ জুন মালয়েশিয়ায় শুরু হবে বাছাই। […]

গাজীপুরে অগ্রণী ব্যাংকে আগুন লেগে লেনদেন ব্যাহত

বুধবার দুপুরে একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ারের মিটারে কাজ করার সময় আগুন লাগে বলে পল্লী বিদ্যুতের কাপাসিয়া কার্যালয়ের জিএম মো. রুহুল আমিন জানান। তিনি বলেন, টাওয়ারে কাজ করার একপর্যায়ে মিটারের ভেতরে টিকটিকি ঢুকে বৈদ্যুতিক শর্টসার্কিটের সৃষ্টি হয়। ফলে আগুন ধরে। এ সময় টাওয়ারের মিটার ও পাশের অগ্রণী ব্যাংকে বিদ্যুতের মিটার পুড়ে যায়। পরে মিটার প্রতিস্থাপন […]

সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৮২। বাংলাদেশের চেয়ে কেবল ৮৩ রানে পিছিয়ে দলটি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ১৫৩ বলে ৫৮ রানে ব‍্যাট করছেন অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউস। ২৯ বলে এক চারে দিনেশ চান্দিমালের রান ১০। ক্রিজে দুই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান, এখনও ব‍্যাটিংয়ে বাকি নিরোশান ডিকভেলা। তাই তৃতীয় দিন শেষে একটু এগিয়েই শ্রীলঙ্কা। […]