ক্যাটাগরি

বরাদ্দের ৮০ কোটি টাকা ফেরত দিচ্ছে সংসদ

বুধবার সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম সভায় চলতি ২০২১-২২ অর্থবছরের ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট কমিয়ে ৩১৬ কোটি ১ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরে সংসদ সচিবালয়ের জন‌্য ৩৪১ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় যা ১ দশমিক […]

স্ট্যামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া মেলার উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা, কোষাধ্যক্ষ অধ্যাপক জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ভর্তি ফিতে ৫০ শতাংশ ও টিউশন ফিতে ২৫ […]

এখন পাল্টা ‘মাইর’ দেওয়ার সময়: গয়েশ্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের ‘হামলার’ প্রসঙ্গ টেনে বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের এক মানববন্ধনে বক্তব্যে এই আহ্বান জানান তিনি। গয়েশ্বর বলেন, “কালকে (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাইর খেয়েছে, তার জন্য আমরা মর্মাহত। কিন্তু তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই যে তারা পাল্টা প্রতিরোধ করছে, পাল্টা ওদের মাইর দিছে। “এখন জায়গায়-অজাগায় যেখানেই হোক, যেখানে […]

‘প্রায়ই’ নজরুলের কথা মনে পড়ে ফখরুলের

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই মুহূর্তে বাংলাদেশে নজরুল ইসলাম এত বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে, তার কথা উচ্চারণ করতে ইচ্ছা করে। “দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাবার…। এটাই হচ্ছে মূল কথা। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী […]

নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট স্টোরে স্বয়ংক্রিয় উপায়ে অ্যাপ পুনরুদ্ধারের সুযোগ আপাতত নেই। কম্পিউটার পাল্টালে ব্যবহারকারীকে একটি একটি করে পুরোনো অ্যাপ ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। নতুন ফিচারটি এই দৃশ্যপট পাল্টে দিতে পারে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। “গ্রাহকরা যেন দ্রুত ও নির্বিঘ্নে নতুন পিসি নিতে পারেন, সে জন্য আমরা শিগগিরই ‘উইন্ডোজ ইনসাইডার’ চ্যানেলে নতুন […]

দরপতন অব্যাহত, দাম কমার সীমা ফের ২%

বৃহস্পতিবার থেকেই একদিনে কোনো শেয়ারের সর্বোচ্চ ২ শতাংশ কমার এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির আতঙ্ক থামানোর মাধ্যমে সাম্প্রতিক পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি সিদ্ধান্তের খবরে টানা আট দিন পর সোমবার উত্থানে ফিরেছিল বাজার। তবে তা […]

কামরাঙ্গীরচরে ‘ফাঁকা বাসায়’ দুই বন্ধুর মৃত্যু

মুসলিমবাগ লবণ ফ্যাক্টরির গলি এলাকার একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় মঙ্গলবার রাতে ২৫ বছর বয়সী দুই বন্ধু মো. মিরাজ এবং মো. রুবেল একসঙ্গে ছিলেন। বুধবার সকালে তাদের মৃত্যু হয়। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন মিরাজ। তবে ওই রাতে তার মা-বাবা বাসায় ছিলেন না। “সকালে অসুস্থ অবস্থায় মিরাজ নিজ […]

এনসিটিবির চেয়ারম্যান পদে ফিরলেন ফরহাদুল ইসলাম

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফরহাদুল ইসলামকে দুই বছরের জন্য এনসিটিবি চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে চলতি বছর ১৪ ফেব্রুয়ারি এনসিটিবির চেয়ারম্যান করেছিল সরকার। ৯ মার্চ তিনি অবসরে গেলে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান। প্রজ্ঞাপনে […]

চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন

উৎপাদন পেছানোর বিষয়টি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জাপান ভিত্তিক দৈনিক নিকেই প্রতিবেদনে প্রকাশ করেছে গেল বুধবার। চীনের ‘জিরো-কোভিড’ নীতিমালার কারণে বছরের শুরুতেই নিজস্ব সাংহাই ও কুনশান কারখানার কার্যক্রম বন্ধ করেছিল আইফোন সংযোজক কোম্পানি পেগাট্রন কর্পোরেশন। লকডাউনের কারণে সাংহাইয়ের মতো আর্থিক কেন্দ্রও অচল হয়ে গিয়েছে, যা এখন সপ্তম সপ্তাহে গিয়ে ঠেকেছে। অন্যদিকে, কোয়ারেন্টাইন বিষয়ে কড়াকড়ি বাড়িয়েছে […]

‘সালাম না দেওয়ায়’ মারধর ঢাবির হলে, তদন্তে কমিটি

ওই শিক্ষার্থীর অভিযোগ, সালাম না দেওয়ায় ছাত্রলীগের এক ‘বড় ভাই’ তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি-লাথি মারেন। সাজ্জাদুল হক নামে নৃবিজ্ঞানের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীর অভিযোগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মানিকুর রহমানের বিরুদ্ধে। তারা দুজনই হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী হিসেবে পরিচিত। বুধবার সাজ্জাদুল হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে হলের আবাসিক শিক্ষক আহমদ উল্লাহকে […]