১৫ দিনে ৫ ম্যাচের জন্য ইতালির বিশাল বহর

মাঝে লম্বা বিরতি দিয়ে এবার আবারও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ী দলের মধ্যে ম্যাচ হতে যাচ্ছে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ১ জুন ‘ফিনালিস্সিমা’ নামের ম্যাচটিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। পরের দুই সপ্তাহে উয়েফা নেশন্স লিগে চারটি ম্যাচ খেলবে তারা। ম্যাচগুলোর জন্য মঙ্গলবার ঘোষিত ইতালি দলে ফিরেছেন লিওনার্দো স্পিনাস্সোলা। গত বছরে ইউরোয় ইতালির অপরাজিত […]
‘মুক্তিপণ চেয়ে অপহৃত’ দুই শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ৪

মঙ্গলবার সকালে ঢাকার ধামরাই উপজেলার বারোবাড়ীয়ায় এই অভিযান চালানো হয় বলে র্যার-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন জানান। গ্রেপ্তাররা হলেন ধামরাইয়ের চরিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৭), দক্ষিণ হাতকোড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণপুরা গ্রামের মৃত মহর আলীর ছেলে পিন্টু (৩৬) এবং বারোবাড়ীয়া গ্রামের আব্দুস […]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ১৫ জুন শুরু

প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৫ জুন থেকে, চলবে ৩ জুলাই পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ আগস্ট থেকে। মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ জুন সকাল ১১টা থেকে ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট থেকে […]
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাটক

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে বুধবার রাত ৯টায় নাটকটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিভি। গল্পটি স্থান, কাল, পাত্র-পাত্রী সবই ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত। গল্পের নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত; প্রযোজনা ও পরিচালনা করেছেন নুর আনোয়ার রনজু। নাটকে দেখা যাবে, বীররামপুর গ্রামের নসীব মিঞার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে মাদ্রাসাপড়ুয়া শান্তশিষ্ট যুবক সবুর আখন্দ। সে নসীব […]
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
ছবি: রয়টার্স মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফেইসবুকের মূল কোম্পানি মেটা’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিসইনফরমেশন প্রডাক্ট পলিসি ম্যানেজার অ্যালিস বুডিসাত্রিও এ তথ্য জানান। ফেইসবুকের নীতিমালা লঙ্ঘনের কারণেই ভুল তথ্য অপসারণ করা হয় জানিয়ে তিনি বলেন, “আমরা ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত ২ কোটি ৫০ লাখের বেশি কনটেন্ট মুছে দিয়েছি, যা আমাদের কোভিড […]
ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে কর্মীদের মামলা প্রত্যাহার

মঙ্গলবার প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আইনজীবী ইউসূফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পাওনা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে পরিশোধ করা হবে।” তিনি জানান, কর্মীদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাই কোর্টে একটি মামলা, দুটি রিট ও তিনটি আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া পাওনা পরিশোধ চেয়ে শ্রম আদালতে আরও ১০৪টি মামলা করেছিলেন গ্রামীণ টেলিকমের […]
ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে কর্মীদের মামলা প্রত্যাহার

মঙ্গলবার প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আইনজীবী ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পাওনা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে পরিশোধ করা হবে।” তিনি জানান, কর্মীদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাই কোর্টে একটি মামলা, দুটি রিট ও তিনটি আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া পাওনা পরিশোধ চেয়ে শ্রম আদালতে আরও ১০৪টি মামলা করেছিলেন গ্রামীণ টেলিকমের […]
চিনি রপ্তানিতেও লাগাম টানার ভাবনা ভারতের

বিশ্বে সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ ভারত রপ্তানিতেও দ্বিতীয়। রপ্তানিতে শীর্ষে থাকা ব্রাজিলেও এবার উৎপাদন কম হয়েছে। পাশাপাশি তেলের উচ্চ মূল্যের কারণে মিলগুলো আখভিত্তিক ইথানল উৎপাদনে ঝুঁকছে, যার দাম ইতোমধ্যে বিশ্ববাজারে চড়ে গেছে। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ঠিক রাখতে এবং দাম বৃদ্ধি ঠেকাতেই ভারত ছয় বছরের মধ্যে প্রথমবারের মত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা […]
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ

এ ছাড়াও ম্যাপস সেবার গাড়িগুলোর জন্য নতুন ক্যামেরার ঘোষণা দিয়েছে গুগল। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি আশা করছে, গুগল ম্যাপসের তথ্য ও ছবি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করবে নতুন ক্যামেরাটি। নির্দিষ্ট কোনো এলাকা বা স্থাপনা সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে, গুগল ম্যাপসের ডেস্কটপ সংস্করণের স্ট্রিট ভিউতে সেটি দেখার সুযোগ যোগ হয়েছে ২০১৪ সালেই। এবার ওই […]
অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশকে ৩৬৫ রানে থামিয়ে সফরকারীরা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৪৩ রানে। ৭ চারে ১২৭ বলে ৭০ রান নিয়ে খেলছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। ১১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি নাইটওয়াচম্যান কাসুন রাজিথা। শেষ বেলায় বিশেষজ্ঞ ব্যাটসম্যানের উইকেট বাঁচানোর লক্ষ্য নিয়ে নামা এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান সফল নিজের […]