কুমিল্লা সিটি: ভোটের মাঠে হত্যা মামলার ৪ আসামি

চার আসামির তিনজনই সদ্য সাবেক কাউন্সিলর, তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা। আরেকজন যুবদল নেতা, তিনি ২০১২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। চারজনই কারাগারে ছিলেন। জামিন নিয়ে ভোটে এসেছেন। তবে চারজনই দাবি করেছেন, তারা ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ শিকার। কুমিল্লা মহানগরীতে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগকর্মী […]
বিমানবন্দর চালাতে আমিরাতের সঙ্গে চুক্তি করছে তালেবান

তুরস্ক, আরব আমিরাত ও কাতারের সঙ্গে কয়েক মাসের আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন মোল্লা আবদুল গণি বারাদার। পরে কাবুলে সাংবাদিকদের তিনি বলেন, তার প্রশাসন আরব আমিরাতের সঙ্গে নতুন করে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তি করতে যাচ্ছে। এতে বিদ্যমান চুক্তির বাইরে কিছু থাকছে কিনা কিংবা বিমানবন্দরের নিরাপত্তাও যুক্ত হচ্ছে কিনা তাৎক্ষণিকভাবে তা […]
বাড়ি ফেরার অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধে যুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করতে গণভবনে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, “রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। এটা তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে।” ফিলিপ্পো গ্র্যান্ডিকে […]
‘রোহিত-কোহলির ফর্মে ফেরা সময়ের ব্যাপার মাত্র’

এবারের আইপিএল ভীষণ বাজে কেটেছে রোহিতের। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ১৪ ম্যাচে করতে পারেন কেবল ২৬৮ রান। গড় ১৯.১৪ আর স্ট্রাইক রেট ১২০.১৭। ১৫ বছরের আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি কোনো আসর শেষ করেন ফিফটি না করে। ১০ দলের আসরে সবার নিচে থেকে বিদায় নেয় তার দল। একটি প্রচারণামূলক অনুষ্ঠানের ফাঁকে মঙ্গলবার সৌরভ […]
এলিজাবেথ বোর্নকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি

সোমবার পাঠানো এই অভিনন্দন বার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়। ফরাসি নতুন প্রধানমন্ত্রীর ওপর আস্থা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “রাজনীতিবিদ ও প্রশাসক হিসাবে কাজের অভিজ্ঞতা আপনার দায়িত্ব পালনে সহায়ক হয়ে উঠবে। “দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশনাগুলো বাস্তবায়নে আপনার অবদান গুরুত্বপূর্ণ হয়ে […]
রাজশাহীতে ২৫০০০ লিটার তেল ১১০ টাকা দরে বিক্রির নির্দেশ

মঙ্গলবার রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ আল্লাম এই আদেশ দেন বলে আদালতের পরিদর্শক আজিম হোসেন জানিয়েছেন। গত ৯ মে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকায় দুটি গুদাম থেকে ২৫ হাজার ৭২৪ লিটার তেল জব্দ করেছে পুলিশ। এই তেল খোলা বাজারে বিক্রির আদেশ দেয় এই আদালত। আদেশের বরাতে পুলিশ পরিদর্শক আজিম হোসেন বলেন, জব্দকৃত তেল […]
মাদকাসক্ত সন্তানকে ‘বন্দি করাতে’ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মা-বাবা
ফাইল ছবি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, মাদকাসক্ত সন্তানকে বন্দি করাতে ওই দম্পতি তার কাছে এসেছিলেন। “আমাকে একদিন কেরানীগঞ্জের, আমি নাম বলব না, তার বাবা-মা চলে আসছেন আমার কাছে। দুজনেরই অঝোর কান্না; বলছেন যে- আমার ছেলেকে আপনি আটক করেন।” কেন তোমার ছেলেকে আটক করবো- স্বরাষ্ট্রমন্ত্রীর জিজ্ঞাসায় উত্তর আসে, “আমরা কিছুই করতে […]
বাহরাইনে শ্রমিকলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প

শুক্রবার মানামায় বাংলাদেশি মালিকানাধীন লিন্নাস মেডিকেল সেন্টারের সহযোগিতায় এতে প্রায় দুই শতাধিক প্রবাসীকে সেবা দেওয়া হয়। কর্মসূচি উদ্বোধন করেন শ্রমিকলীগ বাহরাইন শাখার সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি আনিস মাঝি, সহ সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, হিরন মিয়া, রুপম পাল, কালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সঞ্চয় […]
‘গর্ভের সন্তান নষ্ট না করায়’ স্ত্রীকে হত্যা সাতক্ষীরায়

‘গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়’ বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ। নিহত আশরাফুন্নেছা (৩০) উপজেলার পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর (৪৫) প্রথম স্ত্রী। ওসি ওয়াহিদ প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “দ্বিতীয় স্ত্রীর পরামর্শে শফিকুল প্রথম স্ত্রীকে তার চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। তাতে রাজি না […]
ঐক্যবদ্ধ আন্দোলনে ‘একক দাবির’ জন্য সংলাপে বসছে বিএনপি

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানান তিনি। মির্জা ফখরুল বলেন, “স্থায়ী কমিটির সভায় গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আজ (মঙ্গলবার) এই আলোচনা আমরা শুরু করব। “আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। তাদের সঙ্গে […]