ক্যাটাগরি

হজ ফ্লাইট শুরু ৫ জুন

আগামী জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারীর কারণে দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন। বাংলাদেশ থেকে এবার হজ ফ্লাইট ৩১ মে শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন তা শুরু হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন। এদিন এর […]

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেটোরি

এই দুজনকে দায়িত্ব দেওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। গত ফেব্রুয়ারিতে জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব পান ম্যাকডোনাল্ড। আইপিএলে ম্যাকডোনাল্ড ও ভেটোরি একসঙ্গে খেলেছেন, কাজ করেছেন কোচ হিসেবেও। গত মার্চ-এপ্রিলে পাকিস্তান সফরেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিলেন ১১৩ টেস্ট ও ২৯৫ ওয়ানডে খেলা ভেটোরি। তাকে আবার পাশে পেয়ে খুশি ম্যাকডোনাল্ড। […]

স্কয়ার ফার্মায় অগ্নিকাণ্ড: ‘অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না’

সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ১৯টি ইউনিট সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনার পর মঙ্গলবারও সেখানে কাজ করছিল ফায়ার সার্ভিস।  দুপুরে ফায়ার সার্ভিসের  উপ-পরিচালক দিনমনি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা ইক্যুইপমেন্ট পর্যাপ্ত ছিল না। যা ছিল তা প্রয়োজনের তুলনায় অর্ধেক।” তবে এ ব্যাপারে বিকালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মানবসম্পদ বিভাগে নির্বাহী মো. ফরিদুল […]

কোভিড: শনাক্ত ৩৪, ঢাকায় ২৭

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ৩১ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬৭ শতাংশ ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন […]

শারজায় প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

স্থানীয় সময় শুক্রবার রাতে বাংলাদেশ সমিতি শারজার হলে অনুষ্ঠিত এ সভা আয়োজন করে বাংলাদেশি চ্যানেল ‘বায়ান্ন টিভি’। সভায় অংশ নেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মীর শাহ আলম। প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। আয়োজক প্রতিষ্ঠানের বার্তা সম্পাদক তিশা সেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপক ছালেহ আহমদ। স্বাগত বক্তব্য দেন বায়ান্ন টিভির […]

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিও নয়: হাই কোর্ট

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে ‘পাবলিক ট্রাস্ট প্রোপার্টি’ ঘোষণার পাশাপাশি এ প্রকল্পের ভেতরে হোটেল, রেস্তোরাঁসহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণা করে গত বছরের ৩০ জুন হাই কোর্ট যে রায় ঘোষণা হয়েছিল, তার পূর্ণাঙ্গ রায়ে এ পরামর্শ এসেছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চের দেওয়া ওই পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা […]

বরিশালে ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিহত রওশনারা বেগম (৩৬) উপজেলার পতিহার গ্রামের মান্নান সরদারের স্ত্রী। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব সুজনকাঠী এতিমখানার সামনে বরিশাল-গোপালগঞ্জ সড়কে তারা হতাহত হন বলে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান। এসআই স্থানীয়দের বরাতে জানান, মান্নান ও তার স্ত্রী সকালে ভ্যানে করে ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাচ্ছিলেন। ভ্যানটা মান্নান নিজেই চালাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে […]

ভিয়েনায় প্রবাসীদের বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী

রোববার দূতাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বসবাসরত প্রবাসীরা এতে অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য দেন রাষ্ট্রদূত ও জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং তার স্ত্রী রুবী পারভীন। নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও মেহেদি উৎসব। প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার […]

বরিশালে এক ব্যক্তিকে চোখ উপড়ে, গলা কেটে হত্যা

নিহত মনির হাওলাদার (৩২) উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান। ওসি পরিবারের বরাতে বলেন, মনির মুলাদী বাস কাউন্টারের কেরানি ছিলেন। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। “তার গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। […]

বিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি: বাইডেন

মঙ্গলবার এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতাদের তিনি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। বাইডেন বলেছেন, “ইউক্রেইনে যুদ্ধ এখন বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।” মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেইনে আক্রমণের মতো ঘটনা এশিয়ায় হওয়া উচিত হবে না। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম এশিয়া সফরে এসে […]