কুমিল্লায় বাসে নাশতকার মামলায় স্থায়ী জামিন মিলল খালেদার

সাত বছর আগে বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় খালেদা জিয়া আগে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার তার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে স্থায়ী জামিনের আদেশ দেয়। খালেদার আইনজীবী কায়সার কামাল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় তার জামিনের রুল মঞ্জুর হয়েছে। অর্থাৎ […]
শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে

শ্রীলঙ্কা ক্রিকেটের সংবাদবিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, সফরের আচরণবিধির ১ ধারা ভঙ্গের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে মিশারাকে। শৃঙ্খলাভঙ্গের ঘটনা সুনির্দিষ্ট করে সেখানে উল্লেখ করা হয়নি। তবে দেশে ফেরার পর পুরোপুরি তদন্ত হবে তার বিরুদ্ধে আনা অভিযোগের। সেই প্রেক্ষিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, আরও শাস্তি দেওয়া হবে কিনা। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলেছেন মিশারা। […]
এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি

এমন কথা ‘বলতেই পারেন না’ দাবি করে সিইসি বলেছেন, “এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এতে। “ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়, শুরুতে যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কমিশনের আগামী জনপ্রত্যাশিত নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।” মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ কার্যায়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার আহসান […]
সুনামগঞ্জে বন্যায় ‘শত কোটি’ টাকার ক্ষতি

ক্ষতির তালিকায় আছে প্রায় ২৭০ কিলোমিটার পাকা রাস্তা; তলিয়ে গেছে প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল; ভেসে গেছে হাজারের বেশি পুকুরের মাছ। ভারতে অতিবৃষ্টির ফলে গত ১৭ এপ্রিলের পর জেলার ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর উপজেলায় পানি বাড়তে থাকে। সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, পুরাতন সুরমাসহ বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। পানির চাপে ফসল রক্ষা বাঁধ ভেঙে […]
ভারত-পাকিস্তানের তাপদাহে ‘রসদ যোগাচ্ছে জলবায়ু পরিবর্তন’

সোমবার নিউ ইয়র্ক টাইমসকে তারা বলেছেন, ১৯ শতকের তুলনায় এখন এ ধরনের তাপদাহের সম্ভাবনা অন্তত ৩০ গুণ বেড়েছে, কারণ পৃথিবীকে উষ্ণ করে এমন গ্যাসের নিঃসরণ আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে। “তাপদাহের বেলায় জলবায়ু পরিবর্তন সত্যিকারের গেইম চেঞ্জার। সত্যিই এটা বড় বিষয়,” বলেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানী ফ্রিডেরিক ওটো। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম […]
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ

গুগল ব্লগে প্রকাশিত পোস্টে প্রকল্পের এক জ্যেষ্ঠ গবেষক বলছেন, এটি থেকে আসা ফলাফল ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও ভালো পণ্য ও সেবা নির্মাণে সহযোগিতা করতে পারবে বলে আশা করছেন তারা। ভবিষ্যতে নীতিমালা এবং শিক্ষাব্যবস্থা পরিবর্তনেও এর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ব্লগ পোস্টে গুগলের অ্যাপ ব্যবহারের কারণও ব্যাখ্যা করেছেন গবেষকরা। গুগলের ‘হেলথ স্টাডিস’ অ্যাপটি থেকে নিয়ন্ত্রিত কৌশলে […]
ফুল, ফল, প্রসাধনী, আসবাব আমদানির খরচ বাড়ল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৪টি এইচএস কোডের আওতায় এসব বিদেশি পণ্য আমাদনিতে অতিরিক্ত শুল্ক আরোপের প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, সোমবার থেকেই নতুন শুল্ক হার কার্যকর হবে। এসব পণ্য আমদানিতে এতদিন ০ থেকে ৩ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক ছিল। মহামারী আর ইউক্রেইন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যে সরকার সতর্ক অবস্থান নেওয়ায় নতুন অর্থবছরের বাজেটের আগেই […]
৬ শূন্যের পরও ৩৬৫ রান তুলে বাংলাদেশের রেকর্ড

টেস্টের দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলাদেশের ইনিংস শেষ হয় শূন্য রানে ইবাদত হোসেনের রান আউটে। বাংলাদেশের ইনিংসের সেটি ষষ্ঠ শূন্য। ইবাদতের আগে শূন্য রানে আউট হন মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। এতে বাংলাদেশ স্পর্শ করে এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওঢার বিশ্বরেকর্ড। এক ইনিংসে ৬ […]
পদ্মায় জেলের জালে ২০ কেজির পাঙ্গাশ

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে স্থানীয় জেলে আব্দুস সালাম প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে বলে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান। পরে সকাল ৮টায় দৌলতদিয়া মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেয়। শাহজাহান শেখ বলেন, পাঙ্গাশটি তিনি ২৫ […]
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান বাছাই: বাংলাদেশের গ্রুপে ইয়েমেন, সিঙ্গাপুর

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে মঙ্গলবারের ড্রয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ইয়েমেন ও ভুটানের বিপক্ষে গত বাছাইয়েও খেলেছিল দল। সেবার ভুটানকে ৩-০ গোলে হারানো বাংলাদেশ একই ব্যবধানে হেরেছিল ওমানের কাছে। জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে মোটামুটি চারটি দলই সমমানের। ইয়েমেন ১৫১তম, সিঙ্গাপুর ১৫৮তম, ভুটান ১৮৭তম ও বাংলাদেশ সবার নিচে, ১৮৮তম। আগামী ১ অক্টোবর […]