ক্যাটাগরি

বাংলাদেশের গ্রুপে ইয়েমেন, সিঙ্গাপুর

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে মঙ্গলবারের ড্রয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ইয়েমেন ও ভুটানের বিপক্ষে গত বাছাইয়েও খেলেছিল দল। সেবার ভুটানকে ৩-০ গোলে হারানো বাংলাদেশ একই ব্যবধানে হেরেছিল ওমানের কাছে। জাতীয় দলের ফিফা র‌্যাঙ্কিংয়ের হিসাবে মোটামুটি চারটি দলই সমমানের। ইয়েমেন ১৫১তম, সিঙ্গাপুর ১৫৮তম, ভুটান ১৮৭তম ও বাংলাদেশ সবার নিচে, ১৮৮তম। আগামী ১ অক্টোবর […]

মুশফিক ১৭৫*, বাংলাদেশ ৩৬৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় দিন লাঞ্চের পরপর ৩৬৫ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ক‍্যারিয়ারে পঞ্চমবারের মতো দেড়শ ছাড়ানো ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। দ্বিতীয় দিন শেষ ৫ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করে বাংলাদেশ। আগের দিনের মতো দ্বিতীয় দিনও সকালের সেশনে বাংলাদেশকে নাড়িয়ে দেন কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। দুই […]

সম্রাট ফের কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিন বাতিল হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশ মঙ্গলবার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চেয়েছিলেন তিনি। ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান জামিন শুনানির জন্য ৯ জুন তারিখ রেখে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণের জন্য বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু […]

১৯ বছর পর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব

আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি এবং মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে সংগঠনের তিন বছর মেয়াদী জেলা কমিটি করা হয়েছে। সোমবার রাতে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক […]

পেটের মেদ কমাতে সেরা অভ্যাস

ওজন কমানোর যাত্রা সহজ কথা নয়। সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা আর ধারাবাহিকতা বজায় রাখা ওজন কমানোর অন্যতম শর্ত। সাম্প্রতিক গবেষণা নিশ্চিত করেছে যে স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং কর্মঠ জীবনযাপন করা স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চেষ্টার পরেও অনেকে ওজন কমাতে না পারায় বিশেষজ্ঞরা এর কারণ অনুসন্ধান করেছেন। অনুসন্ধান অনুযায়ী ব্যক্তির মানসিকতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। […]

মিয়ানমার উপকূলে নৌযান ডুবে ১৪ রোহিঙ্গার মৃত্যু, বহু নিখোঁজ

গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার খারাপ আবহাওয়ার মধ্যে শিশুসহ প্রায় ৯০ জন আরোহী নিয়ে নৌযানটি উল্টে গিয়ে সাগরে ডুবে যায়। যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত রেডিও ফ্রি এশিয়া মিয়া্নমারে উপকূলীয় জেলা শ্বে তাং ইয়ানের বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছে, সাঁতরে তীরে ওঠা  ২০ জনেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমারের এরাওয়াদি অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ। এরাওয়াদি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে […]

পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। ২৫ জুন এই সেতু চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু গিয়ে মিলেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে। কিন্তু নাওডোবা থেকে শরীয়তপুর পর্যন্ত যাতায়াতের জন্য প্রশস্ত সড়ক নেই। ২৭ কিলোমিটার দীর্ঘ […]

নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন

সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। আর এ সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধন এবং নামকরণের বিষয়ে সারসংক্ষেপ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন যান ওবায়দুল কাদের। বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবদিকদের তিনি বলেন, “বহু প্রতীক্ষিত পদ্মা […]

ওমানকে হারিয়ে মধুর প্রতিশোধ বাংলাদেশের

ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে মঙ্গলবার পুল ‘বি’-এর ম্যাচে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। আশরাফুল ইসলাম ও রকিবুল হাসান একটি করে গোল করেন। বাংলাদেশ গোল পেয়ে যায় প্রথম কোয়ার্টারেই। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচেও একমাত্র গোলটি করেছিলেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে সমতা ফেরায় ওমান। ৪০তম মিনিটে রকিবুল পেনাল্টি […]

আত্মসমর্পণ করতে আদালতে সম্রাট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন তিনি। ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আল আসাদ মো. আসিফুজ্জামানেরর আদালতে আত্মসমর্পণ করে সম্রাট জামিন চাইবেন বলে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হিরা জানিয়েছেন। সম্রাট আদালত প্রাঙ্গণে পৌঁছানোর আগেই তার কয়েকশ সমর্থক সেখানে উপস্থিত হন। সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান […]