গাজীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

মঙ্গলবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে সাতখামাইর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির (জিআরপি) এসআই মো. শহীদুল্লাহ হিরো জানান। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এসআই আরও বলেন, সকালে ওই নারী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। “নিহতের পরনে ছাপা রংয়ের ম্যাক্সি রয়েছে। বয়স আনুমানিক ৪০ বছর।” […]
কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা

মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মাসুদ পারভেজ খান ইমরান ও তার বোন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে এই বৈঠকে হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ সন্ধ্যা ৭টায় ইমরান ও সীমা আমাদের সঙ্গে দেখা করবেন। আমরা যারা […]
গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, চালকের মৃত্যু

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর সদর থানার এসআই মো. সানির হাসান জানান। নিহত আবুল হোসেনের (৪৫) বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি পিকাআপটির মালিক। আহত শাহীন মিয়ার (২৮) বাড়িও একই এলাকায়। এসআই সানির জানান, পিকআপ নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছিলেন তারা। পথে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ […]
শিক্ষার্থীর চোখ পরীক্ষা করবেন প্রথমে শিক্ষক, পরে হাসপাতাল

হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদ ফেরদৌসী চাইছেন, চোখের সমস্যার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেজন্য এই উদ্যোগকে মডেল আকারে সারাদেশে ছড়িয়ে দিতে। এ উদ্দেশে শিক্ষকদের প্রশিক্ষণও দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার হাসাপাতালের হলরুমে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন নাহিদ ফেরদৌসী। প্রশিক্ষণে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভার ৩৮ […]
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত অন্তত ৫০

রোববার রাজ্যটির রান শহরের কাছে হামলার এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা সোমবার ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় ক্যামেরুনের সীমান্তবর্তী রাজ্য বোর্নো ২০০৯ সাল থেকে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বাধীন বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, জঙ্গি গোষ্ঠীটির হামলা ও পরবর্তী মানবিক সংকটে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে […]
৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালে কাসুন রাজিথার বলে লিটন আউট হয়ে যান ১৪১ রান করে। মুশফিকের সঙ্গে তার ম্যারাথন জুটি থামে ২৭২ রানে। প্রথম দিনের প্রথম সেশন থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৫১৩ বল খেলেছে এই জুটি। বল খেলার হিসেবে এটি বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম জুটি। আর স্রেফ একটি বল খেললেই এই জুটি স্পর্শ করতে […]
দণ্ড বাতিল চেয়ে হাজি সেলিমের আপিলের আবেদন

মঙ্গলবার তার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন। হাজি সেলিমের আরেক আইনজীবী মো. তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট তাকে যে দণ্ড দিয়েছে, আবেদনে সেই দণ্ড বাতিল চাওয়া হয়েছে, একইসঙ্গে তার জামিন চেয়ে আবেদন করা হয়েছে।” উচ্চ আদালতের নির্দেশে রোববার ঢাকার […]
একটি অমর গানের গল্প

কিন্তু তার আগে এই লেখামালার মূল শিরোনাম ‘শিল্পের সিন্দুক’ বিষয়ে দুটো কথা বলে নিতে চাই। তোমরা যারা গ্রামে কিংবা মফস্বলে থাকো, তারা হয়তো কেউ কেউ এই ‘সিন্দুক’ নামক বিশাল লোহা কিংবা কাঠের প্যাটরাজাতীয় বস্তুটি দেখে থাকতে পারো। এর মধ্যে সযত্নে সংরক্ষিত থাকে পরিবারের যত মূল্যবান, প্রিয় ও পুরোনো ঐশ্বর্য আর স্মৃতিময় সামগ্রী। ঠিক সেরকমই একটি […]
শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সোমবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী জানান। নিহত শওকত হোসেন সলিমের (৪০) বাড়ি কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকায়। তিনি ডোবারচর বাজারের ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী ছিলেন। ওসি বন্দে আলী জানান, জামালপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সলিম ও তার সহযোগী উজ্জ্বল মিয়া (২৪)। মোটরসাইকেল চালাচ্ছিলেন […]
শহীদ মিনারের সামনে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার থেকে পৌনে ১০টার মধ্যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেইটের বাইরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ঢিল ছোড়াছুড়ি চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেইট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাধা দেয় ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগের জগন্নাথ […]