বে টার্মিনালের নকশা করতে কোরিয়ার দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ৩১ মে

চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি প্রকল্পের মহাপরিকল্পনা প্রণয়নের সঙ্গে বে টার্মিনাল নির্মাণ কাজের তদারকিও করবে বলে জানিয়েছেন বে টার্মিনাল প্রকল্পের ফোকালপারসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম। গত মাসে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয় জানিয়ে তিনি বলেন, আগামী ৩১ মে কোরীয় প্রতিষ্ঠান দুটির সাথে আনুষ্ঠানিক চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। […]
পিওলির ছোঁয়ায় যেভাবে কাটল মিলানের শিরোপা খরা

শেষ রাউন্ডে রোববার সাস্সুয়োলোর বিপক্ষে অলিভিয়ে জিরুদের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে, নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে পেছনে ফেলে ১৯তম লিগ শিরোপা জিতেছে এসি মিলান। প্রতীক্ষার অবসান হয়েছে পিওলিরও। ১৯ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ৫৬ বছর বয়সী এই ইতালিয়ান। তবে মূল আলোচনায় তো মিলানের সাফল্যই। কিন্তু দলটির কক্ষপথে ফেরার শুরুতে পিওলির ওপর বিশ্বাস, […]
আইপিএল নিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজার-নোয়াখালী থেকে গ্রেপ্তার ২

সোমবার কক্সবাজারের চকরিয়া এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। গ্রেপ্তার দুজন হলেন- প্রধান আসামি ফয়সাল (২২) ও তিন নম্বর আসামি ফরহাদ (২১)। র্যাব কর্মকর্তা মাহফুজ জানান, গত ৫ এপ্রিল রাতে হত্যাকাণ্ডের পর থেকে দুজন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া […]
সেনা ছাউনিতে এক আঘাতে নিহত ৮৭ ইউক্রেইনীয় সেনা

উত্তরে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দেসনা এলাকায় সোমবার ওই হামলা হয় বলে জানিয়েছে বিবিসি। মস্কো থেকে এ সময় বলা হয়, তাদের একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত হেনেছে। গত মার্চে পশ্চিমের ইয়ারাভিভ অঞ্চলে ইউক্রেইন সেনাবাহিনীর অন্য একটি প্রশিক্ষণ ঘাঁটিতে একই ধরনের হামলা চালিয়েছিল রাশিয়া। তবে সেবারের তুলনায় এবার হতাহতের পরিমাণ দ্বিগুণের বেশি। […]
খুলনায় স্কুলছাত্র হত্যায় ১৭ ‘কিশোর’ দণ্ডিত
সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান বলেন, “ঘটনার সময় আসামিরা সবাই কিশোর ছিল। এ কারণে তাদের কিশোর হিসেবে ধরে মামলার রায় ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে আসামিদের বর্তমান বয়সকে বিবেচনায় […]
‘মুমিনুলের অফ ফর্ম নয়, স্রেফ রান পাচ্ছে না’

বাংলাদেশ অধিনায়কের ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এসেছে ব্যাট হাতে তার আরেকটি ব্যর্থতা। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে তিনি আউট হয়েছেন ৯ রানে। সাম্প্রতিক সময়ে তার আউট হওয়ার ধরনে আত্মবিশ্বাসের যে ঘাটতি ফুটে উঠছে, তা স্পষ্ট এই ইনিংসেও। আসিথা ফার্নান্দোর বলটি খেলবে নাকি ছাড়বেন, এটা বুঝতেই সময় লেগে যায় তার। তবে ব্যাট পেতে দেন আলগাভাবে, […]
মাঠেই মিলান কোচের চ্যাম্পিয়ন পদক চুরি

শেষ রাউন্ডে রোববার সাস্সুয়োলোকে ৩-০ গোলে হারিয়ে ১৯তম লিগ শিরোপা নিশ্চিত করে এসি মিলান। ম্যাচটি ছিল প্রতিপক্ষের মাঠে। পিওলিকে তাই মিলানে ফিরতে হয় পদক ছাড়াই। এক পর্যায়ে তিনি কাতর কণ্ঠে বলেন, “কেউ আমাকে সাহায্য করুণ, এটাই আমার একমাত্র পদক।” ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে পিওলি বলেন, পদকটি পেতে আপিল করতে পারলে কৃতজ্ঞ থাকবেন তিনি। “আমার চ্যাম্পিয়ন […]
বিশ্ববিদ্যালয় ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ শিক্ষার্থীর মৃত্যু

সোমবার আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। নিহত এ বি এম তকি তানভীরের বাড়ি বগুড়ায়। তিনি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। নিহতের সহপাঠীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী দুপুরের দিকে ভবনের ৬ তলার করিডোর থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত […]
কোভিড-মাঙ্কিপক্স-যুদ্ধের ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে বিশ্ব: ডব্লিউএইচও

সম্প্রতি আফ্রিকার বাইরে ১৫টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। জেনেভায় বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছেন ডব্লিউএইচও বিশেষজ্ঞরা। সেখানেই রোববার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্রথম দিনে সংস্থাটির প্রধান গ্যাব্রিয়েসুস বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আমাদের রোগ, খরা, দুর্ভিক্ষ এবং যুদ্ধের এক ভয়ানক অভিসরণের মোকাবেলা করতে হচ্ছে।” গত কয়েক দিনে ইউরোপ, যুক্তরাষ্ট্র, […]
মুশফিক-লিটনের কাছে প্রথম ঘণ্টা চান বাংলাদেশ কোচ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রথম ঘণ্টায় পেসারদের জন্য কিছুটা সুবিধা ছিল। সিম মুভমেন্ট কাজে লাগিয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেন রাজিথা ও আসিথা। দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুনই আছে- প্রথম দিন শেষ বেলায় খেলা হয়েছে কেবল ৫ ওভার। মঙ্গলবার সকালে ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দুই লঙ্কান পেসার। সেই সময়টা নিয়ে […]