ক্যাটাগরি

দেশে অর্থ পাঠাতে কাগজপত্র লাগছে না প্রবাসীদের

সোমবার একটি পরিপত্র জারি করে এদিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ৫ হাজার ডলার বা স্থানীয় মুদ্রায় ৫ লাখ টাকার বেশি দেশে পাঠাতে প্রবাসীদের চাকরির নিয়োগসহ আনুষঙ্গিক নথি জমা দিতে হতো বিদেশের এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে। সেসব প্রতিষ্ঠানকে আবার নথি পাঠাতে হতো দেশীয় ব্যাংকে। সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের আর সেই […]

দিনাজপুরে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ মেহেদী হাসান মণ্ডল সোমবার বিকেলে এ রায় ঘোষণা করেন।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার ফুলবাড়ী উপজেলার গরপিংলাই গ্রামের তাসের উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম (৪৩), আজাহার আলীর ছেলে রেজাউল করিম বাবু (৪৮) ও আজিজ সিদ্দীকির ছেলে আতোয়ার ওরফে আতর আলী (৫১)। যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন একই গ্রামের আতোয়ার আলীর দুই ছেলে গোলাম রব্বানী […]

স্পেন দলে ফিরলেন ফাতি

জুনে শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটির জন্য সোমবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস এনরিকে। ২০২১-২২ মৌসুমে কয়েকবার চোটের সঙ্গে লড়াই করা ফাতি সবশেষ স্পেন দলে ডাক পেয়েছিলেন গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। কিন্তু নতুন করে চোটে আক্রান্ত হওয়ার সেবার আর খেলা হয়নি তার। জাতীয় দলে ফাতির অভিষেক ২০২০ সালে, নেশন্স লিগে। স্পেনের জার্সিতে এখন […]

শান্তর ফর্ম নিয়ে লিটনের উদাহরণ দিলেন ডমিঙ্গো

সপ্তম ওভারে বিদায় নেন বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। রাউন্ড দা উইকেটে এসে ক্রিজের বেশ দূর থেকে বল করেন কাসুন রাজিথা। সেই অ্যাঙ্গেলেই বিভ্রান্ত হন শান্ত। একটু ভেতরে ঢোকা বলে সামনে পা অনেক বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক রয়ে যায় বেশ। সেখান দিয়েই ভেতরে ঢুকে বল আঘাত করে স্টাম্পে। কয়েকবার ডিগবাজি খেয়ে স্টাম্প চলে […]

শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে রক্ষায় ইচ্ছুক যুক্তরাষ্ট্র: বাইডেন

সোমবার বাইডেন বলেন, তাইওয়ান আক্রান্ত হলে এই দ্বীপদেশটিকে রক্ষায় সামরিক শক্তি প্রয়োগ করতেও ইচ্ছুক থাকবে যুক্তরাষ্ট্র। এ কথার মধ্য দিয়ে বাইডেন চীনের কোনওরকম আগ্রাসনের মুখে তাইওয়ানের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন সরকারের নীতি থেকে সরে এসেছেন বলেই প্রতীয়মান হচ্ছে। যদিও হোয়াইট হাউজ বলছে, তাইওয়ান নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসেনি। চীনের […]

আইপিও শেয়ার পেতে প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বাড়ল

এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং প্রক্রিয়ায় শেয়ারের নিলামে অংশ নিতে এবং অভিহিত মূল্যের শেয়ারে কোটার সুবিধা পেতে যোগ্য বিনিয়োগকারীদের কাট অব প্রাইসের দিন তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিয়মিত কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পুঁজিবাজারে তারল্য বাড়াতে এটি আরেকটি পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে […]

কথা কাটাকাটির জেরে গৃহকর্ত্রীকে ‘কুপিয়ে খুন’

সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারের ভাড়া বাসায় মর্জিনা বেগমকে (৪৫) দা দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন গৃহকর্মী সঞ্চিতা বেগম (২৫)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মর্জিনা মারা যান বলে জানান হাটহাজারি থানার এসআই জাহাঙ্গীর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মর্জিনা পক্ষাঘাতগ্রস্থ, […]

ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি

মিরপুর টেস্টের প্রথম দিনে সোমবার টস জিতে ব্যাটিং নিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ৭ ওভারের মধ্যে তারা হারিয়ে বসে ৫ উইকেট। বিসিবি সভাপতি তখন ব্যস্ত বাংলাদেশ সফররত আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে নানা কর্মসূচিতে। সৌজন্য সফরে বাংলাদেশে আসা আইসিসি চেয়ারম্যান এ দিন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শুরুর ওই বিপর্যয় কাটিয়ে মুশফিক […]

আওয়ামী লীগের সম্মেলন: ২৬ বছরে প্রথম প্রতিদ্বন্দ্বিতার মুখে দীপংকর

দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে সংসদ সদস্য দীপংকর ছাড়াও প্রার্থী হয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আর সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান সাধারণ সম্পাদক হাজী মো. মুছা এবং সাবেক সাধারণ সম্পাদক হাজী কামালউদ্দিন। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জেলার মোট ২৪৬ কাউন্সিলর ভোটের মাধ্যমে এদিন সভাপতি […]

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী ধরা

সোমবার চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে আবেদনের তথ্য যাচাইয়ের সময় জোবাইদা খানম নামে ওই তরুণীকে আটক করে পুলিশে দেওয়া হয়। বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোবাইদা নামের এক তরুণী সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেন। এতে তিনি বাবার নাম সৈয়দ নূর, মায়ের নাম সলেমা […]