ক্যাটাগরি

বাংলাদেশে ম্যাথিউস প্রথম, ৯৯ ও ১৯৯ রানেও তিনি একমাত্র

ক্রিকেট কখনও কখনও এমনই নির্মম। ৫৭৮ মিনিট উইকেটে কাটিয়ে কখনও কখনও আক্ষেপ হয় আরেকটু সময় থাকতে না পারার। ১৯৯ রান করার তৃপ্তির চেয়েও বড় হয়ে ওঠে ১ রান করতে না পারার আক্ষেপ। সেই অম্ল-মধুর স্বাদই পেলেন ম্যাথিউস। একটি জায়গায় তিনি হয়ে গেলেন প্রথম। বাংলাদেশের মাঠে এই প্রথম কোনো ব্যাটসম্যান আউট হলেন ১৯৯ রানে। তবে এমন […]

গাজীপুরে ‘ধর্ষণ, ভিডিও ধারণ’, একজন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ (৩২) নড়াইলের নড়াগাতি থানার মহাজন এলাকার মো. ইকরাম শেখের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন। ওসি মামলার নথির বরাতে বলেন, মাসুম গাজীপুর সিটির বাদে-কলমেশ্বর এলাকায় আফছার উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন; আর চাকরি করেন ঢাকার মিরপুরে ইপিলিয়ন নামে একটি পোশাক […]

কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট

বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নতুন ফিল্টারটি স্ন্যাপচ্যাটে এসেছে শুক্রবার। স্ন্যাপচ্যাটের নতুন ফিল্টারে ব্যবহারকারীর চেহারা একটি ‘ফুপিয়ে কাঁদা চরিত্র’ হিসেবে দেখাচ্ছে, যা ইন্টারনেটে ‘হাসির খোরাক’ হিসেবে কাজ করছে। আগের সপ্তাহেই মার্কিন আদালতে অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়ার সময় পাইরেটস তারকার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড ফুপিয়ে কেঁদেছেন। সেই অভিব্যক্তির সঙ্গে নতুন এই ফিল্টারের তুলনা করছেন […]

ছেলের মুখ দেখে আইপিএলে ফিরলেন হেটমায়ার

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগামী শুক্রবার প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রাজস্থান। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন ২৫ বছর বয়সী হেটমায়ার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের সোমবারের প্রতিবেদনে লিখেছে, ভারতে ফিরে আইপিএল প্রোটোকল অনুযায়ী হেটমায়ার এখন কোয়ারেন্টিনে আছেন। চেন্নাই ম্যাচের আগেই যোগ দেবেন অনুশীলনে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে রোববার রাতে ২৪ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই […]

ডিএসইতে বড় পতন

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ দশমিক ৯৩ পয়েন্ট হয়েছে। এ পতন গত ২ মাস ৯ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বড় পতন হয় গত ৭ মার্চ। সেদিন সূচক কমেছিল ১৮২ দশমিক ১২ পয়েন্ট। গত সপ্তাহের শেষ দিক থেকেই পুঁজিবাজারে পতনের হাওয়া […]

এ বছর বিলবোর্ডে বিটিএস আর অলিভিয়ার জয়জয়কার

দলগত সঙ্গীতে সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়ন এবং পুরস্কার জিতে সেরা সাফল্যের স্বীকৃতি পেয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস। আর একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের শিল্পী অলিভিয়া ইসাবেল রদরিগো। বছরের সেরা শিল্পীর পুরস্কারটিসহ ৫টি পুরস্কার অর্জন করেছে কানাডিয়ান র‌্যাপার আবরে ড্রেইক গ্রাহাম, যিনি ড্রেইক নামে পরিচিত। সবমিলিয়ে ড্রেইক এ পর্যন্ত ৩৪টি বিলবোর্ড […]

বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে

সোমবার মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখার এক পরিপত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর নাম সুনির্দিষ্ট করা হয়। এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার কথা বলা হয়েছে।     পরিপত্রে বলা হয়, অর্থ বিভাগের ১২ মে জারি করা পরিপত্রে বর্ণিত বিধিনিষেধ সব সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি […]

ম্যাথিউস ১৯৯, শ্রীলঙ্কা ৩৯৭

যে স্কয়ার লেগ পজিশনে ফিল্ডার আনা হয়েছিল ওই বলের জন্য, সেখানেই আলতো ক্যাচ। ম্যাথিউস পেলেন সেই তিক্ত স্বাদ, যেখানে ১৯৯ রান করার চেয়েও বড় হয়ে ওঠে একটি রান করতে না পারার আফসোস! ম্যাথিউসের ডাবল সেঞ্চুরি হলো না একটুর জন্য, অল্পের জন্য চারশ ছুঁতে পারল না শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে তারা অলআউট ৩৯৭ […]

সুরমা উপচে পানি নগরীতে

সীমান্তবর্তী গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল, গ্রামীণ সড়ক প্লাবিত হওয়ার ফলে কিছু স্থানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে চাল।  এ ছাড়া সুরমা নদী উপচে সোমবার সকাল থেকে সিলেট নগরীর নিচু এলাকায়ও পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী […]

পেঁয়াজের কেজি ৪৫ টাকা অস্বাভাবিক না: বাণিজ্যমন্ত্রী

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন `বাংলাদেশ সেক্রেটারিয়াট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত সংলাপে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ ১৮ থেকে ২০ থেকে টাকা পড়ে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “কৃষকের জন্য  কেজিপ্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা হলে সমস্যা হবে না। কৃষক ২৫ টাকার কমে দাম পেলে উৎপাদনে আগ্রহী হবে […]