ন্যূনতম লক্ষ্য পূরণের তৃপ্তি শাভির

গেতাফের মাঠে লিগে রোববারের ম্যাচে মোটেও ভালো খেলতে পারেনি বার্সেলোনা। পুরো ম্যাচে লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি শট। গোলশূন্য ড্র করলেও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় রানার্সআপ হয়ে যায় বার্সেলোনা। ৩৭ ম্যাচে ২১ জয় ও ১০ ড্রয়ে শাভির দলের পয়েন্ট ৭৩। শেষ রাউন্ডে হারলেও সেরা দুইয়ে থেকেই মৌসুম শেষ করবে তারা। এতে আগামী মৌসুমের স্প্যানিশ […]
কোভিড: এক সপ্তাহে শনাক্ত রোগী বেড়েছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৯ থেকে ১৫ মে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৩ জন রোগী শনাক্ত হয়েছে, আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৮৩ জন। অর্থাৎ শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৫৬ দশমিক ৬ শতাংশ। গত সপ্তাহে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এর আগের দুই সপ্তাহেও কোভিডে মৃত্যু ছিল শূন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ […]
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ

অর্ধ শতক আগের তিনটি আলাদা অ্যাপলো মিশন থেকে সংগৃহিত চাঁদের মাটিতে ‘মাস্টার্ড গ্রিন’ চাষে সফল হয়েছেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকরা। সহজ ভাষায় বলা চলে, এটি দেশি সর্ষে গাছের পশ্চিমা জাত। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, প্রাথমিক অবস্থায় চাঁদের মাটিতে রোপন করা বীজ থেকে আসা অঙ্কুর বড় হলেও পৃথিবীর মাটিতে বড় হওয়া গাছের মতো সবল ছিল না […]
যশোরে মাদকাসক্ত ‘বাবার হাতে’ ছেলে খুন

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, সোমবার সকালে চাঁনপাড়া গ্রাম থেকে নুরুল ইসলামকে আটক করে পুলিশ। নুরুলের ছেলে ১৩ বছর বয়সী রুহুল আমীনের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রুহুলের মামা মনিরুজ্জামান বলেন, তার মাদকসেবী ভগ্নিপতি রোববার রাত ১১টার দিকে ভাগ্নে রুহুলকে ঘরের ভেতর বৈদ্যুতিক শক দিয়ে ও গলাটিপে হত্যা […]
পিরোজপুরে বৃদ্ধাকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ

জেলা শহরের সিআইপাড়া এলাকার বাড়িতে রোববার রাতে তিনি মারা যান বলে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান। নিহত সিতারা হালিম (৭৪) ওই এলাকার আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী। ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা তিনি। সিতারার মেয়ে আরজু সাংবাদিকদের জানান, বাড়ির দ্বিতীয় তলায় তার মা একা থাকতেন। রোববার রাতেও তিনি মায়ের সঙ্গে […]
রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে ইউক্রেইনের পাল্টা হামলা

২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেইনে ধারাবাহিক কয়েকটি সাফল্য পেয়েছে। রাজধানী কিইভমুখি রাশিয়ার অগ্রগতি রুখে দিয়েছে এবং পূর্বাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রাশিয়ার বাহিনীগুলোকে হটিয়ে দিয়েছে। দনবাস নামে পরিচিত ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশের দখল নিতে মধ্য এপ্রিল থেকে রাশিয়ার বাহিনীগুলো তাদের ফায়ারপাওয়ারের ওপর জোর দিয়েছে। ইউক্রেইনে আক্রমণ শুরু করার আগে দনবাসের […]
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই তিন দলের এই টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড ঘোষণা করেছে সোমবার। গত আসরের মতো এবারও ট্রেইলব্লেজার্স দলের হয়ে খেলবেন সালমা। একই দলে খেলবেন শারমিনও। গত আসরে দলের শিরোপা জয়ে তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৭০ রান দিয়ে তৃতীয় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন সালমা। সবশেষ দুই আসরে খেলা পেসার জাহানারা আলম এবার সুযোগ পাননি। দুবাইয়ে রোববার […]
টিসিবির ট্রাকে পণ্য বিক্রি বন্ধ কেন, ব্যাখ্যা দিলেন বাণিজ্য মন্ত্রী

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে সুফল পায় কেবল শহরের মানুষ। গ্রামের মানুষকেও সেই সুফল দিতে জুনের শুরু থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে। “১৬ তারিখ থেকে যেটা দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু এক কোটি মানুষকে নয়, ট্রাকে করে ঢাকা-চট্টগ্রাম এমন শহরগুলোতে। প্রধানমন্ত্রী […]
‘নির্দোষ’ প্রমাণিত শফিকুল বললেন, নৈতিক শক্তিই বড়

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি সোমবার বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলামের কাছে ৪০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন। শাহিদুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, “প্রতিবেদনে টিটিইকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। কমিটি বলেছে, ওই ট্রেনের গার্ড শরিফুল ইসলাম বিনা টিকেটের যাত্রী ইমরুল কায়েস প্রান্তকে ‘ফুসলিয়ে’ টিটিই’র বিরুদ্ধে […]
ভবিষ্যৎ প্রসঙ্গে রহস্য রেখে দিলেন এমবাপে

এমবাপের ভবিষ্যৎ ঘিরে গুঞ্জন চলছে দীর্ঘ সময় ধরে। গত মৌসুমের শেষে তো তাকে পেতে উঠেপড়ে লেগেছিল রিয়াল। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডও শৈশবের প্রিয় ক্লাবে যেতে উন্মুখ ছিলেন। কিন্তু পিএসজি তাকে ছাড়তে ছিল নারাজ। মাদ্রিদের দলটি রেকর্ড ট্রান্সফার ফি দিতে প্রস্তুত থাকলেও মন বদলায়নি পিএসজি কর্মকর্তদের। এ বছরের প্রথম দিন থেকে এমবাপে হয়ে গেছেন ফ্রি এজেন্ট। […]