ক্যাটাগরি

‘তোমার জাদুকরি কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে’

শ্রোতাদের কাছে কে কে নামে পরিচিত এ শিল্পীর মৃত্যুতে বলিউডের গণ্ডি পেরিয়ে ঢালিউডের শিল্পীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকগাঁথা লিখেছেন। সংগীতশিল্পী রুনা লায়লা কে কে’র সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন: “কিছুক্ষণ আগে কে কে’র মৃত্যুর খবরটা শুনলাম। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। সংগীকে আমার ৫০ বছরপূর্তি উদযাপনের আগের দিন সংবাদ সম্মেলনে ছবিটি তোলা […]

নওগাঁয় ছাত্রকে ‘প্রস্রাব খাওয়ালেন’ শিক্ষিকা

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ বলেন, “উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ শাহানা বেগম তা স্বীকার করেছেন।” বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ভাষ্য, মঙ্গলবার দুপুরের দিকে প্রস্রাবখানায় লম্বা লাইন পড়ে। সে সময় সে স্কুলের ছাদে প্রস্রাব করে। “এ কারণে ম্যাডাম আমাকে অনেক মারধর করেন। আমার হাতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে ম্যাডাম বলেন, […]

সালমা-রুমানাদের নৈপুণ্যে আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার ১০৭ রানে জিতেছে মোহামেডান। ২৪৪ রানের পুঁজি গড়ে আবাহনীকে তারা আটকে রাখে স্রেফ ১৩৭ রানে। সিটি ক্লাবের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলা রুমানা এবার খেলেন ৮ চারে ৫৮ রানের ইনিংস। ব্যাট হাতে ছন্দে থাকা জেসিয়া অল্পের জন্য করতে পারেননি টানা তৃতীয় ফিফটি। এক ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৪৮ […]

আলমগীর র‌্যাঞ্চের গরু কেনা যাবে মোনার্ক মার্টে

সম্প্রতি দুই কোম্পানি এবিষয়ে চুক্তি সই করেছে বলে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, মোনার্ক মার্টে প্রকাশিত ছবি ও ভিডিও এর মাধ্যমে গ্রাহক গরু কেনার আগে গরুর জাত, ওজন, বয়স ও রঙ সম্পর্কে ধারণা নিতে পরবেন। এছাড়া আলমগীর র‌্যাঞ্চ তাদের পণ্য নিজ দায়িত্বে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে। চুক্তি সই অনুষ্ঠানে আলমগীর র‌্যাঞ্চের পরিচালক ও […]

রাশিয়ার তেল: কারা কিনছে, কারা কিনছে না

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল এবং তেলজাত পণ্য ক্রয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-৭ এর অন্তর্ভুক্ত জাপানও গত ৮ মে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা বা পর্যায়ক্রমে আমদানি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত ৩০ মে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমুদ্রপথে রাশিয়ার ক্রুড অয়েল (অপরিশোধিত জ্বালানি তেল) আমদানি ছয় […]

আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নিতে বললেন শেখ হাসিনা

বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সম্মেলনের এই আভাস দেন তিনি। শেখ হাসিনা বলেন, “আমাদের জাতীয় সম্মেলনও আমাদের আশা আছে হয়ত ডিসেম্বরের মধ্যে আমরা সেটা করব। তারও প্রস্তুতি আমাদের নিতে হবে।” এবার হবে আওয়ামী লীগের ২২তম সম্মেলন। এর আগে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১ ডিসেম্বর। করোনাভাইরাস মহামারীর কারণে অনেক কাজই করা যায়নি […]

ইউনাইটেড ছাড়ছেন পগবা

এই জুনেই পগবার সঙ্গে ইউনাইটেডের চুক্তির মেয়াদ শেষ হবে। বুধবার এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, চুক্তি নবায়ন না হওয়ায় মাসের শেষ দিকে ক্লাব ছাড়বেন ফরাসি মিডফিল্ডার। প্রথম দফায় ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনাইটেডের যুব দলে খেলেছিলেন পগবা। সেবারও চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছেড়েছিলেন তিনি। চার বছর ইউভেন্তুসে খেলার পর ২০১৬ সালে আবারও তাকে দলে টানে […]

পাকিস্তানে ভোজ্যতেলের রেকর্ড দাম, লিটার ৬০৫ রুপি

এতে প্রতি লিটার ভোজ্যতেলের দাম এখন ৬০৫ রুপিতে গিয়ে ঠেকেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। একইসঙ্গে প্রতি কেজি ঘিয়ের দাম ২০৮ রুপি বেড়ে ৫৫৫ রুপিতে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। দেশটিতে ভোজ্যতেলের দাম এত বেশি বেড়ে যাওয়া নজিরবিহীন ঘটনা। যদিও নতুন এই দাম এখনও খুচরা বাজারে কার্যকর হয়নি। করাচির ইউটিলিটি স্টোরস (ইউএসসি) […]

মে মাসে রেমিটেন্সে ধাক্কা, কমেছে ১৩%

আগের মাস এপ্রিলের চেয়েও ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্সের পরিমাণ কমেছে ৬ দশমিক ২৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে প্রবাসীরা মোট ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০২১ সালের একই সময়ে যা ছিল ২১৭ কোটি ১০ লাখ ডলার। দেশে ডলারের দামে রেকর্ড হলে আগের চেয়ে বিদেশ থেকে পাঠানো অর্থের বিপরীতে বেশি টাকা […]

‘লিটনের ক্রিকেট মস্তিষ্ক ক্ষুরধার, তবে সে অন্তর্মুখী’

মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর তাকে এই দায়িত্ব থেকে বিসিবি রেহাই দেবে বলেই ধারণা করা হচ্ছে। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বৃহস্পতিবার চূড়ান্ত হবে নতুন টেস্ট অধিনায়কের নাম। সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই উচ্চকিত হচ্ছে সবচেয়ে বেশি। আলোচনায় আছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নামও। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম যেভাবে দায়িত্ব ছেড়েছেন, […]