ক্যাটাগরি

মানহীন হাসপাতালও বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে প্রায় ১১ হাজারের বেশি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেগুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। “যারা মানহীন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সতর্ক করে দেওয়া বা তাদের সংশোধনের সময় দেওয়া হবে।” […]

তাসকিনের স্বপ্নের কথা শুনে ‘এখন হাসি পেলেও একদিন সত্যি হবে’

তাসকিনের সেই স্বপ্ন দেশকে জেতানো নিয়ে। ক্যারিয়ারের দিশাহীন অধ্যায়টা পেছনে ফেলে তিনি হয়ে উঠেছেন তিন সংস্করণেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ। গত বছর দুয়েকে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের উন্নতিটাও চোখে পড়ার মতো। বিসিবিতে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বললেন, পেস বোলিং দিয়ে তারা টেস্ট জেতাতে চান দলকে। “আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়, আল্লাহর রহমত […]

এলসিডি প্যানেল উৎপাদন বন্ধ করবে স্যামসাং

১৯৯১ সালে নিজস্ব পণ্যে ব্যবহারযোগ্য প্যানেল উৎপাদনে ‘স্যামসাং ডিসপ্লে’ প্রতিষ্ঠা করেছিল স্যামসাং ইলেকট্রনিক্স। পরবর্তীতে কেবল স্যামসাং ইলেকট্রনিক্সই নয়, বরং অন্যান্য প্রতিষ্ঠানের এলসিডি প্যানেলের শীর্ষ সরবরাহক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক বছরগুলোতে চীনের ‘বিওই’-এর মতো অন্যান্য সরবরাহকের উত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে স্যামসাং ডিসপ্লে’র ব্যবসা। এক সময়ে এলসিডি প্যানেলের সরবরাহকারী হিসেবে একচ্ছত্র আধিপত্য থাকলেও, […]

সকল স্থলবন্দর আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সভার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকে ভারতের সঙ্গে তামাবিল এবং আখাউড়া স্থল বন্দরের আধুনিকায়নে একটি প্রকল্প উপস্থাপন করা হয় জানিয়ে এম […]

ক্ষমতাসীনদের কারসাজিতেই চালের দাম বাড়ছে: মির্জা ফখরুল

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, “আজকের পত্রিকায় দেখলাম চালের দাম বাড়তে শুরু করেছে। এখন তো ভরা মৌসুম, এখন বোরো বেরুচ্ছে, এখন চালের দাম কমে আসার কথা। সেই জায়গায় চালের দাম বাড়ছে। আবার কারসাজি। “আওয়ামী দুবৃর্ত্তদের, আওয়ামী চোর-লুটেরাদের কারসাজিতে এই দাম বাড়ানো […]

কোভিড: এক মাসে শনাক্ত নেমেছে হাজারের নিচে

মে মাসের ৩১ দিনে সারা দেশে মোট ৮১৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা মহামারী শুরুর পর এক মাসের দ্বিতীয় সর্বনিম্ন। আর সব মিলিয়ে ৪ জনের মৃত্যুর খবর এসেছে মে মাসে। মহামারীর ২৭ মাসের মধ্যে আর কোনো মাসে মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচে নামেনি।  ২০২০ সালের মার্চে দেশে মহামারী শুরুর পর ওই মাসে শনাক্ত হয়েছিল […]

শ্রীলঙ্কা সফরের শুরুতে কোচ ম্যাকডোনাল্ডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

বুধবার টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মঙ্গলবার বিকালে ম্যাকডোনাল্ডের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এক সপ্তাহের আইসোলেশন শেষে তিনি দ্বীপ দেশটিতে যাবেন এবং দলের সঙ্গে যোগ দিবেন। ছয় বছরের মধ্যে এই প্রথম শ্রীলঙ্কা সফর করছে অস্ট্রেলিয়া। আর এই সফর দিয়েই যাত্রা শুরু হতে যাচ্ছে কোচ ম্যাকডোনাল্ডের। গত মাসে জাস্টিন ল্যাঙ্গারের […]

কাজ শেষের আগেই ছাদ ধসে পড়ল ফেনীর স্কুলে

পৌরসভার কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকালে এই ধসের পর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, “শুরু থেকে কাজের মান খুব খারাপ। ওয়াশ রুমের ফলস ছাদে রডের পরিমাণ কম দেওয়া হচ্ছে। এ নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। “১ নম্বর ইট ও উন্নতমানের রড ব্যবহার করার কথা থাকলেও ৩ নম্বর […]

পুতিন ভয়ানক, কিন্তু তাকে উৎখাতের চেষ্টা করব না: বাইডেন

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার মতামত কলামে এক লেখনীতে বাইডেন বলেছেন, “যদিও আমি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের সঙ্গে একমত নই, আর তার কর্মকাণ্ডও ভয়ানক মনে করি…তারপরও যুক্তরাষ্ট্র মস্কোয় তাকে উৎখাতের চেষ্টা করবে না।” “যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি সংঘাতে জড়াব না; ইউক্রেইনে যুদ্ধ করতে মার্কিন সেনা পাঠব […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের মামলায় ছাত্রদলের ৩৫ নেতা-কর্মীর জামিন

আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ তাদেরকে ছয় সপ্তাহের জন্য জামিন দেয়। আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুহুল কুদ্দুল কাজল ও কায়সার কামাল। রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের মামলাসহ শাহবাগ, পল্টন, ধানমন্ডি থানায় […]