ভিড়ে ঠাসা মঞ্চে ঘামছিলেন কে কে, অপমৃত্যুর মামলা

ভক্ত-শ্রোতাদের কাছে কে কে নামে পরিচিত ছিলেন ৫৪ বছর বয়সী এই শিল্পী। তার এমন মৃত্যুতে শোকগ্রস্ত পুরো ভারতের সংগীত ও চলচ্চিত্র অঙ্গন। এনডিটিভি জানিয়েছে, কে কের মৃত্যুর কয়েক ঘণ্টা পর নজরুল মঞ্চের একটি ভিডিওতে দেখা যায়, ঝটপট মঞ্চ ত্যাগ করেছিলেন এই শিল্পী। সেসময় তাকে অসুস্থ দেখাচ্ছিল। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে, পথেই […]
যেভাবে ঘুমালে শরীরে ব্যথা হয়

আর এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায় হল সঠিকভাবে ঘুমানো। ঘুম হল শরীরের ক্ষয়পূরণের সময়। সারাদিনের ক্লান্তি দূর করে পরের দিন আবার জীবন যুদ্ধে নামার জন্য শরীর প্রস্তুত হয় ওই ঘুমের সময়। তবে রাতে ভালো ঘুম হওয়ার পরও পরদিন শরীরে ব্যথা ও অস্বস্তি নিয়ে ঘুম ভাঙতে পারে। ঘুমের মধ্যে নড়াচড়া কিংবা যে অবস্থানে ঘুমিয়েছেন তার […]
৫৭ বছর পর যাত্রী নিয়ে ট্রেন ছুটল চিলাহাটি-হলদিবাড়ির পথে

বুধবার দিল্লিতে ভারতের রেলওয়ে বোর্ডের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ জলপাইগুড়ি জংশনে মিতালী এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিকতা সারেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তারা দিল্লি থেকে পতাকা নেড়ে সংকেত দিলে হুইসেল বাজিয়ে চলতে শুরু করে ট্রেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে চালু হওয়া তৃতীয় যাত্রীবাহী ট্রেন এটি। মিতালী এক্সপ্রেসের […]
রুশ পারমাণবিক বাহিনীর ‘মহড়া চলছে’

ইউক্রেইনের দনবাস অঞ্চলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দিতে গত কয়েক সপ্তাহ ধরেই সেখানকার শহরগুলোতে রুশ হামলার ধার বেড়েছে; তার মধ্যেই এবার তাদের পারমাণবিক বাহিনীর মহড়ার খবর এল। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স এ মহড়ার খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এ মহড়ায় হাজারখানেক সৈন্য এবং জার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক […]
‘মিতালী’র সেবা চায় চিলাহাটিবাসী

বুধবার সকালে ভারতের নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ঢাকার পথে রওয়ানা হচ্ছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। ট্রেনটি ভারতের হলদিবাড়ি স্টেশনে ১০ মিনিটের যাত্রাবিরতি দেবে। আর বাংলাদেশের চিলাহাটিতে চালক পরিবর্তনের জন্য থামবে আধা ঘণ্টা। এ ছাড়া আর কোনো বিরতি নেই। ট্রেনের ওয়াটারিং ও ক্লিনিং হবে ঢাকা স্টেশনে। রেলওয়ে জানিয়েছে, চিলাহাটিতে থামলেও সেখানে কোনো […]
রাজবাড়ীতে তিন বাহনের সংঘর্ষে নিহত ৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে ছয়জনের প্রাণ গেছে; তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর রেলগেইট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান। নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মোতালেব মণ্ডলের স্ত্রী মসিরন বিবি (৬০), তার বড় […]
দুই মাস পর শিথিল সাংহাইয়ের লকডাউন

বিবিসি জানিয়েছে, আড়াই কোটি বাসিন্দার শহরটিতে স্থানীয় সময় বুধবার প্রথম প্রহর থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় বেশিরভাগ মানুষই এখন অবাধে চলাচলের সুযোগ পাচ্ছেন। তবে শহরটির সাড়ে ৬ লাখ বাসিন্দাকে আরও কিছুদিন ঘরবন্দি থাকতে হবে। বিধিনিষেধ শিথিল হলেও চীনের ‘শূন্য কোভিড’ নীতি বজায় আছে এবং যাদের দেহেই কোভিড শনাক্ত হচ্ছে, তাদেরকে হয় কোয়ারেন্টিনে নয়তো হাসপাতালে যেতে […]
সোয়া ৪ ঘণ্টার লড়াইয়ে জোকোভিচকে হারালেন নাদাল

প্যারিসে বাংলাদেশ সময় মাঝরাতে শুরু হয় দুই বিশ্বসেরার লড়াই। চার ঘণ্টা ১২ মিনিটের কোয়ার্টার-ফাইনাল চলে ভোর পর্যন্ত। পঞ্চম সেটে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা জাগিয়েও পারেননি জোকোভিচ। বলা ভালো, তাকে পারতে দেননি নাদাল। ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে পা রাখলেন নাদাল। যে আঙিনায় এর আগে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। অবিশ্বাস্য হলেও […]
‘আমরা অজেয় নই’, আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার গতবারের ইউরো জয়ী ইতালির মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘ফিনালিস্সিমা’ নামের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। ২০১৯ সালের জুলাই থেকে কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ম্যাচে দক্ষিণ আমেরিকার দলটিকেই ভাবা হচ্ছে ফেভারিট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তারা নিজেদের অজেয় মনে করছে না। “সবচেয়ে […]
টিভি সূচি (বুধবার, ০১ জুন ২০২২)

ফিনালিস্সিমা আর্জেন্টিনা-ইতালি, রাত ১২:৪৫ সনি টেন ১ উয়েফা নেশন্স লিগ পোল্যান্ড-ওয়েলস, রাত ১০টা সনি টেন ১ ফরাসি ওপেন কোয়ার্টার-ফাইনাল, বেলা ৩টা সনি টেন ২, সনি সিক্স