হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জয়

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ক্যারিবিয়ানদের জয় ৭ উইকেটে। আমস্টেলভিনে মঙ্গলবার বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে নেদারল্যান্ডস ৭ উইকেটে করে ২৪০ রান। ২৪৭ রানের নতুন লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় ১১ বল হাতে রেখে। ইনিংস শুরু করে ১৩০ বলে ১১৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হোপ। ১২ চার ও ২ ছক্কায় […]
মেসির আর্জেন্টিনাকে হারিয়েই নতুন শুরুর লক্ষ্য ইতালির

গত বছরের ১১ জুলাই ওয়েম্বলি সবুজ আঙিনায় স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হয় ইতালি। নিজেদের ইতিহাসে দ্বিতীয় এবং ১৯৬৮ সালের পর প্রথমবার ইউরোর ট্রফি উঁচিয়ে ধরে তারা। ওই সাফল্যের হাত ধরেই বুধবার এক ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইতালি। যার নাম দেওয়া হয়েছে ‘ফিনালিস্সিমা’। এক মহাদেশের চ্যাম্পিয়নের বিপক্ষে আরেক মহাদেশের সেরার লড়াই। […]
সাবেক অলরাউন্ডার ও সোবার্সের কাজিন হলফোর্ডের মৃত্যু

বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগে গত সোমবার বারবাডোজে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে খবরটি জানায়। হলফোর্ড ছিলেন লেগ স্পিনার ও লোয়ার-মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪ টেস্ট খেলে তিনি উইকেট নেন ৫১টি। একটি সেঞ্চুরিতে রান করেন ৭৬৮। সত্তরের দশকে তার নেতৃত্বে প্রথম শ্রেণির প্রতিযোগিতা […]
‘এককালীন এক্সিট’ সুবিধা আবার চাইল এফবিসিসিআই
মঙ্গলবার গভর্নরের কাছে বেশ কয়েকটি দাবি জানানোর কথা সাংবাদিকদের জানান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। বিকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করে এফবিসিসিআই প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাসের। এফবিসিসিআই সভাপতি […]
রাশিয়ার তেল-গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারবে?

সম্প্রতি সমুদ্রপথে রাশিয়া থেকে সব আমদানি করা তেল আটকে দিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন পদক্ষেপ সব মিলিয়ে রাশিয়ার তেল আমদানি ৯০ শতাংশ কমিয়ে দেবে। অবশ্য এরপরেও তারা রাশিয়ার গ্যাস ব্যবহার করবে, কারণ জার্মানির মতো দেশগুলো এর উপর অনেকটাই নির্ভরশীল। রাশিয়ার জ্বালানির উপর ইউরোপ কতটা নির্ভরশীল, তা জানার চেষ্টা […]
নতুন বাজেটে আমদানি কমানো, ব্যাংক ঋণ বাড়ানোর ছক

দেশের লেনদেনের প্রধান বৈদেশিক মুদ্রা ডলারের চলমান সঙ্কট সামলানোর এ সময়ে বাড়তে থাকা আমদানি ব্যয়ের রাশ টেনে ধরতে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আমদানি প্রবৃদ্ধির লক্ষ্য কমানোর প্রস্তাব করেছে অর্থ বিভাগ। বাজেট প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের এই বিভাগের কর্মকর্তারা জানান, আগামী বছরের আয় ব্যয়ের ফর্দ মেলানোর যে ছক কষা হচ্ছে সেটির প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে পৌনে ৭ […]
ঢাকার বনানীতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, তরুণ নিহত

বিমানবন্দর সড়কে মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. রাব্বী (২৫) পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন। এনিয়ে গত দুদিনে রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু হল। এর আগে সোমবার হাতিরঝিলে নিয়ন্ত্রণহারা মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুই তরুণের মৃত্যু হয়। পুলিশ বলছে, মোটর সাইকেলের অতিরিক্ত গতির কারণে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং […]
মেসি-নেইমারদের সঙ্গেই থাকছেন নুনো মেন্দেস

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত লিগ ওয়ানের ক্লাবটিতে খেলবেন তরুণ এই লেফট-ব্যাক। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৯ বছর বয়সী ফুটবলারকে কিনতে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ হয়েছে পিএসজির। গত গ্রীষ্মকালীন দলবদলের একেবারে শেষ মুহূর্তে ধারে এক বছরের জন্য মেন্দেসকে দলে টেনেছিল ক্লাবটি। মাওরিসিও পচেত্তিনোর দলের হয়ে ২০২১-২২ মৌসুমে তিনি মোট ৩৭টি ম্যাচ […]
গাইতে গাইতে চলে গেলেন গায়ক কে কে

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। কেকের বয়স হয়েছিল ৫৪।
কলকাতায় কনসার্টের পর অসুস্থ, চলে গেলেন গায়ক কে কে

কনসার্ট শেষে হোটেলে ফেরা মাত্রই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। কে কের বয়স হয়েছিল ৫৪। এই গায়কের জন্ম দিল্লিতে ১৯৬৮ সালে। তিনি হিন্দি, বাংলা, তামিল, তেলেগুসহ নানা ভাষায় গাইতেন। ১৯৯৯ সালে তার গানের প্রথম অ্যালবাম প্রকাশ হলেও তার […]