ক্যাটাগরি

বিটিভিতে মুক্তিযুদ্ধের নাটক ‘কৃষ্ণপক্ষ’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ৯টায় নাটকটির প্রচার হবে। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

নাটকের গল্পে দেখা যাবে, ২৫ মার্চ অপারেশন সার্চলাইট শুরুর পর স্বাধীনতাকামী বাঙালি জাতিকে দমাতে মরিয়া হয়ে ওঠে হানাদার বাহিনী। এলাকার চেয়ারম্যানও তাদের সঙ্গে যোগ দেয়। শুরু হয় নির্বিচার হত্যাযজ্ঞ।

হত্যায্জ্ঞের প্রতিবাদ করায় গ্রামের চিকিৎসক নিত্য ডাক্তারকে ধরতে মাঠে নামে হানাদার বাহিনী; অন্যদিকে গ্রামের তরুণরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়।

নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন সাইদ বাবু, হাফিজুর রহমান সুরুজ, শামস।