শনিবার
মধ্যরাত থেকে কেউ ফোন করে জরুরি এ সেবা সংস্থার টেলিফোন নম্বরে ঢুকতে পারছেন না।
ফায়ার
সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
রাত ১২টা ৩৫ এর পর থেকে ফায়ার সার্ভিসের বিটিসিএল নম্বরগুলোতে ফোন ঢুকছে না।
“জানতে
পেরেছি শুধু ফায়ার সার্ভিসের নয়। সারাদেশে অনেক জায়গায় বিটিসিএলের লাইনে ফোন
যাচ্ছে না।”
আপাতত
কোনো দুর্ঘটনা বা প্রয়োজনে ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১ নম্বরে ফোন
করতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।
লিমা
খানম বলেন, “দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ঘটনার জন্য ফোন করলে, আমরা
নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পৌঁছে দেব।”
এবিষয়ে
জানতে চাইলে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, বিটিসিএল মগবাজার শাখার মূল এএনএস (অ্যাকসেস নেটওয়ার্ক সুইচ)
গেইটওয়েতে কারিগরি ক্রটির কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় ফোন যেতে সমস্যা হচ্ছে।
“একই
জোনে বা নিজস্ব এলাকায় ফোন করতে কোনো সমস্যা হচ্ছে না। যেসব মোবাইল ফোন বিসিসিএল
গেইটওয়ে ব্যবহার করে (আইসিএক্স) তাদেরও সমস্যা হচ্ছে।
এ
সমস্যা সমাধানে ভোররাত থেকে কাজ করা হচ্ছে জানিয়ে রফিকুল মতিন বলেন, “তেমন বড় কোনো
ত্রুটি নয়, খুব দ্রুত সামাধান হয়ে যাবে।”