ক্যাটাগরি

টাঙ্গাইলে সরকারি কর্মচারীদের এক দিনের বেতন প্রদান

টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম রোববার এ কথা জানান।

জেলা প্রশাসক জানান, একদিনের বেতন তহবিলে জমা দেওয়ার জন্য সকল বিভাগ, দপ্তর
এবং উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের চিঠি দেওয়া হয়েছে। সকল কর্মকর্তা কর্মচারীরা একদিনের
বেতন জমা দিলে দুর্যোগকালীন তহবিলে ৬০ লাখ টাকার মতো জমা হবে।

“সরকারের সহায়তার পাশাপাশি জনবান্ধব প্রশাসন জেলার কর্মহীন মানুষের সহায়তা
করবে। এর মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় সরকার ও প্রশাসন জেলাবাসীর পাশে রয়েছে।”

ইতিমধ্যেই জেলা প্রশাসকসহ কালেক্টরেটের সকল কর্মকর্তা-কর্মচারী এই তহবিলে অর্থ
জমা দিয়েছেন বলে জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান।

এদিকে, রোববার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে টাঙ্গাইল ক্লাবের পক্ষ থেকে কর্মহীন
লোকজনের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসকের তহবিলে একশ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর
করেন ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এসব খাদ্যসামগ্রী গ্রহণ করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, এনডিসি রোকনুজ্জামান
প্রমুখ উপস্থিত ছিলেন।