ক্যাটাগরি

বাগেরহাটে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় এক ব্যক্তি কারাগারে

গ্রেপ্তার অসিত কুমার মণ্ডল (৫২) ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কলকলিয়া গ্রামে অমল কুমার মণ্ডলের ছেলে।

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে এবং সে উপজেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মেয়েটির পরিবারের বরাতে ওসি বলেন, “শনিবার বিকাল ৩টার দিকে অসিত ওই মেয়েটির বাড়ি যায়। এ সময় মেয়েটিকে ঘরে একা পেয়ে অসিত তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।”

পরে ঘটনটি জানাজানি হলে মেয়েটির মা ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অসিতের বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হঢ বলে জানান এ পুলিশ কর্মকর্তা।