ক্যাটাগরি

ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক করল মহিলা বিষয়ক মন্ত্রণালয়

রোববার মন্ত্রণালয়ের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ও প্রতিমন্ত্রী
ফজিলাতুন নেসা ইন্দিরার নামে কোনো নামে ফেইসবুক অ্যাকাউন্ট পরিচালিত হয়না।

এতে বলা হয়,
“সম্প্রতি ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি নামক ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে গবীর-অসহায়
মানুষকে সাহায্য করার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ রূপে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত
ও বেআইনি।

যদি কোনো ব্যক্তি,
সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীর নামে ফেইসবুক অ্যাকাউন্ট, আইডি, পেইজ বা কোনো গ্রুপ
পরিচালনা করে ‘ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে সাহায্য চেয়ে কোনো পোস্ট বা আবেদন
করে থাকে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী
ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী
ইন্দিরা এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।