প্রবল
জোয়ারের চাপে কোলাগ্রাম পয়েন্টে শনিবার রাতে এই ভাঙন দেখা
দেয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানিয়েছেন।
তিনি বলেন, প্রায় দেড়শ
ফুট
বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোলাগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি ঠেকাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ত্বরিৎ পদক্ষেপ নেওয়ায় তেমন ক্ষতি হয়নি। ভাঙনকবলিত বাঁধ সংস্কারের কাজ চলছে।
এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বালির
বস্তা,
মাটি
ও বাঁশ দিয়ে ভাঙন ঠেকাতে চেষ্টা করছে বলে জানান ইউএনও।