ক্যাটাগরি

করোনাভাইরাস: মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

নিজ দেশ সেনেগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স
হয়েছিল ৬৮ বছর।

তার সুস্থতা কামনায় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা
দিয়েছিল মার্সেই। এর ঘণ্টাখানেক পরই আসে মৃত্যুর খবর। তার মৃত্যুতে শোক জানিয়েছে
ফরাসি ক্লাব।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। এই সময়ে দুইবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল মার্সেই। পাশাপাশি
তারা দুইবার খেলেছিল ফরাসি কাপের ফাইনাল।

২০১০ সালে ১৮ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে ফরাসি লিগের শিরোপা জিতেছিল
মার্সেই।