ক্যাটাগরি

ভোলায় আইসোলেশন থেকে পালানে এক যুবক

ভোলা সি‌ভিল সার্জন ডা. রতন কুমার
ঢালী জানান, ওই যুবক মঙ্গলবার জ্বর, স‌র্দি ও কাশি
নি‌য়ে ভোলা সদর হাসপাতা‌লে আস‌লে তা‌কে আইসোলেশ‌ন ইউনিটে রাখা করা করা।

“বুধবার তার নমুনা সংগ্রহ করা কথা
ছি‌ল কিন্তু তিনি আজই আইসোলেশন থে‌কে
পা‌লি‌য়ে যান।

“ত‌বে কে‌ন তিনি পা‌লি‌য়ে গে‌ছেন, সেটা আমরা জান‌তে পা‌রি‌নি।”

তা‌কে খোঁজার উদ্যোগের কথা বলে তিনি বলেন, তিনি ভোলা শহরতলীর বাপ্তা এলাকার
শেলটেক টাইলস করাখানায় কাজ করেন; তার
বাড়ি রংপুর এলাকায় বলে জানা গেছে।

সিভিল সার্জন আরো জানান, ভোলার সাতটি উপ‌জেলায় এ পর্যন্ত ৪২৯ জন‌কে
হোম কোয়া‌রেন্টিনে রাখা হ‌য়ে‌ছিল। এদে‌র ম‌ধ্যে ২৬৫ জ‌নের
হোম কোয়া‌রেন্টিন শেষ হ‌য়ে‌ছে। এখন ১৬৪ জন হোম কোয়া‌রেন্টিনে
র‌য়ে‌ছেন। এছাড়া আরো একজন আইসোলেশ‌নে র‌য়ে‌ছেন।