ক্যাটাগরি

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ইটভাটার শ্রমিক নিহত

বুধবার সকালে শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা
ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি মো.আসাদুজ্জামান জানান।

নিহত নুরুজ্জামান লস্করে
বাড়ি শহরের বকচরা গ্রামে।
বিনেরপোতা এলাকায় একটি ইটভাটার শ্রমিক ছিলেন তিনি।

ওসি বলেন, নুরুজ্জামান বাই-সাইকেলে
করে ইটভাটায় যাচ্ছিলেন। পথে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপভ্যান
নুরুজ্জামানকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে বলে
জানান ওসি।