ক্যাটাগরি

সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এক শোক বার্তায় রাষ্ট্রপতি
বলেছেন, “শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ
রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

রাষ্ট্রপতি প্রয়াত এই আওয়ামী
লীগ নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানান।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান জাতীয় সংসদে পাঁচবার আটঘরিয়া-ঈশ্বরদীর
(পাবনা-৪) মানুষের প্রতিনিধিত্ব করা ডিলু। এই রাজনীতিবিদ আমৃত্যু পাবনা জেলা আওয়ামী
লীগের সভাপতি ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও
এক শোক বার্তায় পাবনার এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে
তার দপ্তর থেকে জানানো হয়েছে।     

প্রধানমন্ত্রী বলেছেন, “শামসুর
রহমান শরীফের মত জনবান্ধব রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হল।”

প্রধানমন্ত্রী তার আত্মার
মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।