গত
২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ মৃতের
সংখা বেড়ে দাঁড়িয়েছে আটজনের, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।
দেশে গত ৮
মার্চ প্রথমবারের মত নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে নতুন রোগীর এটাই
সর্বোচ্চ সংখ্যা।
আক্রান্তদের
মধ্যে আরও চারজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট
৩০ জন সুস্থ হয়ে
বাড়ি ফিরে গেছেন।
শনিবার
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ এই পরিস্থিতি তুলে
ধরা হয়।
স্বাস্থ্য
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে। তাদের সবার মুখে ছিল মাস্ক।
বিস্তারিত আসছে