ক্যাটাগরি

নেত্রকোণায় জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খালিয়াজুরী উপজেলার
খালিয়াজুরী ইউনিয়নে নিজ বাড়িতে
৫৫ বছর বয়সী ওই
এক ব্যক্তি মারা
যান।

তার এক
প্রতিবেশী বলেন, ওই
ব্যক্তি প্রায় ১৫ দিন আগে হালকা
জ্বর নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। এরপর থেকে ধীরে ধীরে তার
জ্বর বাড়তে থাকে। তিনি
সর্দিসহ শ্বাসকষ্টেও ভুগছিলেন। বেলা ১১ টার দিকে তার
লাশ দাহ করতে পরিবারের লোকজন শ্মশানে নিয়ে যান।

জেলার
সিভিল সার্জন তাজুল ইসলাম বলেন,
ও্ই ব্যক্তির জ্বর, শ্বাসকষ্ট ছিল। করোনাভাইরাসের মত উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা
হয়েছে।