ক্যাটাগরি

নেত্রকোণায় জ্বর-শ্বাসকষ্টে মৃত্যুতে নমুনা সংগ্রহ

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান বলে জানান, মৃতের এক প্রতিবেশী।

তার করোনাভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে
চিকিৎসকরা।

খালিয়াজুরী থানার পরিদর্শক (তদন্ত) বশিরুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে যান।

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির জ্বর, শ্বাসকষ্টের
মত করোনাভাইরাসের  উপসর্গ থাকার কথা স্থানীয়রা
জানালে সাথে সাথে চিকিৎসকদের নমুনা সংগ্রহের জন্যে পাঠানো হয়।

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিলি দে, রাজীব
হোসেন ভুইয়া ও মুকুল মজুমদার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। সরকারি নির্দেশনা মতই
মারা যাওয়া ব্যক্তির অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানান সিভিল সার্জন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম আরিফুল ইসলাম জানান, মৃতের
কার কার সংস্পর্শে এসেছিলেন তা জেনে পরিস্থিতি অনুযায়ী হোম কোয়ারেস্টিনের বা লকডাউনের
পদক্ষেপ নেওয়া হবে।