করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর মধ্যের রয়েছে গণপরিবহণও রাখা হয়েছে বন্ধ। তবে চিকিৎসক ও সেবাদানকারীদের সবসময়ই বের
হতে হচ্ছে। কারণে এই ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে রয়েছেন তারাই।
অথচ গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও সেবাদানকরীদের কর্মস্থলে যাতায়াতের
জন্য পড়তে হচ্ছে বিভিন্ন অসুবিধায়।
আর এই সমস্যাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সমাধানের পথ নিয়ে
এসেছে ‘ক্র্যাক প্লাটুন সেবা’।
রাজধানী জুড়ে ডাক্তার ও সেবাদানকারীদের বিনা ভাড়ায় তাদের কর্মস্থলে
পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার জন্য ১ এপ্রিল থেকে এই সেবা উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও তত্ত্বাবধানে এই সেবা শহরের প্রায়
৪০টি হাসপাতাল আওতায় এনে ১২টি মাইক্রোবাস এবং চারটি বাস নিয়ে সেবাটি চালু করেছে প্রযুক্তি
প্রতিষ্ঠান বন্ডস্টাইন এবং স্বেচ্ছাসেবী সংগঠন দ্য আর্থ। পৃষ্ঠপোষকতা করছে ডিবিএল ফার্মাসিউটিকলস।
এছাড়া এতে গ্লোবাল শেপার্স ঢাকা হাবের সহায়তা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা রয়েছে করোনা
প্রতিরোধ সংঘের।
দ্য আর্থ-এর সাদেকুল আরেফিন রুম্মান বলেন, “আমাদের এই সেবার জন্য
ডাক্তারদের কাছ থেকে কোনো মূল্য রাখা হচ্ছে না। যেহেতু ডাক্তার ও সেবাদানকরীদের এই
পরিবহণগুলোতে আনা নেওয়া করা হবে সেহেতু প্রতিবার পিক অ্যান্ড ড্রপের পর এগুলোকে জীবাণুনাশক
দিয়ে যথাযথভাবে পরিষ্কার করা হবে। আর এই কাজে আমাদের সহায়তা দিচ্ছে বিশ্ব অর্থনৈতিক
ফোরামের একটি উদ্যোগ গ্লোবাল শেপার্স ঢাকা হাব।”
এই সেবা গ্রহণের জন্য ডাক্তার ও সেবাদানকারীদের অনলাইনে নিবন্ধন
করতে হবে।
নিবন্ধনের লিংক: bit.ly/crackplatoontransport
আর bit.ly/crackplatoonroutes এই লিঙ্ক থেকে চিকিৎসক
নিজের জন্য প্রযোজ্য রুটও দেখতে পারবেন।
এছাড়া চব্বিশ ঘণ্টা সেবা পাওয়ার জন্য রয়েছে হট লাইন নম্বর ০৯৬৩৯৫৯৫৯৫৯