ক্যাটাগরি

করোনাভাইরাস: আক্রান্ত একশ ছাড়াল, মৃত্যু বেড়ে ১৩

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ১৩ জন।

এক মাস আগে দেশে প্রথমবারের মত কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে মৃত্যু ও আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা।

সোমবার ঢাকায় এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ এই তথ্য তুলে ধরেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান।

তিনি বলেন, “স্যার এখনো মিটিংয়ে আছেন। এখানে তিনি নতুন মৃত্যু ও আক্রান্তের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ২৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং ৪ জন মারা গেছেন।”

মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনের সম্মেলন কক্ষে সরকারি- বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ওই মন্ত্রীর ওই বৈঠক হয়।  বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানরা তাতে অংশ নেন।

দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশের করোনাভাইরাস পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান মাইদুল।