ক্যাটাগরি

কর্মহীন নির্মাণ কর্মীদের পাশে শাহ সিমেন্ট

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ মার্চ সারা দেশের প্রায় ১০ হাজার কর্মহীন নির্মাণ শ্রমিকের পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে

সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটরের উপস্থিতিতে এগুলো বিতরণ করা হয়

দেশের ৮০টি পয়েন্ট চিহ্নিত করে নির্মাণ শ্রমিকদের সাহায্য করার এই কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।