২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার ফরাসি ক্লাবটিতে ৮০ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন। ক্লাবটির হয়ে ঘরোয়া ফুটবলে সব ধরনের শিরোপা জিতেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি দলকে।
নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই কিংবদন্তি জিকোর। কিন্তু মনোভাব পরিবর্তন না করলে মেসি-রোনালদোর পর্যায়ে যাওয়া সবচেয়ে দামি ফুটবলারের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন তিনি।
“আমি সত্যিই নেইমারকে পছন্দ করি, তার খেলার ধরন অবিশ্বাস্য। কিন্তু তাকে মেসি ও রোনালদোর মত আরও পেশাদার হতে হবে।”
“আমি তার সঙ্গে সম্প্রতি কথা বলেছি, তাকে বলেছি আরও পেশাদার হতে। তার বয়স ২৮ বছর এবং পিএসজি ভালো একটি দল। তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে। এটা নির্ভর করবে টুর্নামেন্ট জুড়ে তার পারফরম্যান্সের ওপর, একটি ম্যাচের ওপর নয়। এখন নেইমার অনেক অভিজ্ঞ ও পরিণত।”