বৃহস্পতিবার
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা
আক্তার।
বিএসটিআইয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মেসার্স কিউ জে সামদানী ফিলিং
স্টেশনে পরিমাপ করে প্রতি ১০ লিটার অকটেনে ৫১০ মিলি ও ২৭০ মিলি, ১০ লিটার ডিজেলে ৩৭০
মিলি এবং ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি জ্বালানি তেল কম পাওয়া গেছে।
এছাড়াও একই ভ্রাম্যমাণ
আদালত মেসার্স পথের বন্ধু ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদ উত্তীর্ণ
অবস্থায় পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে।
ওজন ও পরিমাপে কারচুপির
অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের
অভিযানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের সঙ্গে ছিলেন বিএসটিআইর
পরিদর্শক ইনজামামুল হক ও নাজমুস সায়াদত।