সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার
বিকালে
উপজেলার
জামপুর
ইউনিয়ন
মরিষটেক
এলাকা থেকে
মো. জিসান
(৭)
নামে এই শিশুর
লাশ উদ্ধার
করেন তারা।
জিসান মরিষটেক গ্রামের ইলিয়াস শেখের ছেলে। বি আর স্পিনিং নামে একটি কারখনায় মালির কাজ করেন ইলিয়াস শেখ।
স্বজনরা জানান, গত ১ ডিসেম্বর জিসান নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেন তারা বাবা। বিকালে পাশের বাড়ির একটি রান্না ঘরের কাছে তার
লাশ
পাওয়া
গেছে।
ওসি বলেন, অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনি গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।