ক্যাটাগরি

ট্রান্সজেন্ডার ও হিজড়া নৃত্যশিল্পীদের ‘রিজয়েস লাইফ’

বুধবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)’র সহায়তায় এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)।

বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’র শিল্পীরা এই নৃত্যগুলোতে অংশ নিয়েছেন।

ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে বন্ধু গঠন করেছে সাংস্কৃতিক দল ‘সত্তা’। ‘রিজয়েস লাইফ’র নাচগুলো- নারী এবং  লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সহিংসতার প্রতিবাদ, অধিকার সচেতনতা, করোনায় সচেতনতা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঋতু বৈচিত্র্যতার বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতন।

‘রিজয়েস লাইফ’ নৃত্যানুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, আইআরআই’র আবাসিক প্রকল্প পরিচালক জিওফারি ম্যাকডোনাল্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির।