বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ হয়। রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, ফরিদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস ৫৬ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট।
মধুখালী পৌর নির্বাচনে খন্দকার মোরশেদ রহমান লিমন পেয়েছেন ১০ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সতেজ আহমেদ পেয়েছেন ৪ হাজার ২৬০ ভোট।
ফরিদপুরের ২৭টি এবং মধুখালীর ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।