ক্যাটাগরি

শেরপুরে চিঠি লিখে কিশোরীর আত্মহত্যা

উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১৪ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় এক ব্যবসায়ীর মেয়ে।

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। চিঠিটি ওই মেয়েটিরই হাতে লেখা বলে তার পরিবারের ভাষ্য।

মেয়েটির পরিবারের বরাতে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “তার সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ছেলেটি প্রেমের সম্পর্ক অস্বীকার করে। এরপর লজ্জায় চিঠি লিখে লিখে আত্মহত্যা করে মেয়েটি।”

ওই স্কুলছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।