তালিকার অন্য দুই জন হলেন হান্স ফ্লিক ও ইয়ুর্গেন ক্লপ।
বাদ পড়েছেন সেভিয়াকে ইউরোপা লিগ জেতানো হুলেন লোপেতেগি ও রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা
পুনরুদ্ধারের নেপথ্যের নায়ক জিনেদিন জিদান।
একটি বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া পাঁচ জনের তালিকা গত
২৫ নভেম্বর প্রকাশ করেছিল ফিফা। তার মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা শুক্রবার
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আগামী ১৭ ডিসেম্বর ‘ফিফা দা বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসে’ বর্ষসেরা কোচের নাম ঘোষণা করবে ফিফা।
ছবি: ফিফা
বায়ার্ন মিউনিখে ফ্লিকের গত মৌসুমটা কাটে দুর্দান্ত। তার
হাত ধরে গত মৌসুমে জার্মান দলটি প্রথমবারের মতো জেতে ট্রেবল। চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা
ও জার্মান কাপ জেতা কোচ পরে ঘরে তোলেন দেশীয় ও ইউরোপীয় সুপার কাপ।
২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে
দেওয়া ক্লপ গত মৌসুমেও ছিলেন বেশ সফল। ৩০ বছর পর তার হাত ধরেই ইংল্যান্ডের শীর্ষ লিগ
জেতে অ্যানফিল্ডের ক্লাবটি। অনেক রেকর্ড গড়ে সাত ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে
লিভারপুল।
আর বিয়েলসার দল লিডস ইউনাইটেড বড় কোনো শিরোপা জেতেনি। তার
কোচিংয়ে চ্যাম্পিয়নশিপ জিতে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ইংলিশ ক্লাবটি। প্রিমিয়ার
লিগেও তারা খেলছে আক্রমণাত্মক বিনোদনদায়ী ফুটবল।