শুক্রবার বিকালে নগরীর বড়পোল মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে নগর আওয়ামী
লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের ধর্মান্ধ মৌলবাদী
অপশক্তি কিছু মীমাংসিত বিষয়কে বির্তকিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে।
“দেশপ্রেমবর্জিত স্বাধীনতাবিরোধী শক্তি, যারা একাত্তর সালে পবিত্র ইসলামের
নামে গণহত্যা, নারী ধর্ষণ ও নাশকতা চালিয়েছে এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ইন্ধন
যুগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই গণদুষমনদের প্রতিহত করতে নগর
আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের রাজপথে নেমে আসতে হবে।”
নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, “এই বিজয়ের মাসে পদ্মা সেতু
বাস্তবায়নের স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি একাত্তরের পরাজিত শক্তি আবার বিষধর ফণা তুলতে
চাইছে। তাদের জানা উচিৎ বাংলাদেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও বিজয় ছিনিয়ে
এনেছে। এই বিজয় ও স্বাধীনতা কোনোদিন ব্যর্থ হতে পারে না।”
আরেক সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, “স্বাধীনতাবিরোধীদের আস্ফালন
ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।
তাদের বোঝা উচিত তারা যা করছে, তা মানবতাবিরোধী। এরা অশুভ শক্তি ও গণদুষমন, এদের কিছুতেই
ছাড় দেওয়া যায় না।”
হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বয়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক
আবু তাহের ও রেজাউল করিম কায়সারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগ সাংগঠনিক
সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল
ইসলাম ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমেদ,
শ্রম সম্পাদক আবদুল আহাদ প্রমুখ।