ক্যাটাগরি

গাজীপুরে এক্সপ্রেসওয়ের কাজ তিন বছরে ৩৭ শতাংশ

প্রকল্পের অগ্রগতি নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনাসভায় তিনি বলেন, “রাজধানী ঢাকার উত্তরার হাউজ বিল্ডিং থেকে গাজীপুরের চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের প্রায় ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে।

“ছয় লেনের এই সড়ক নির্মাণকাজ ২০২২ সালের এপ্রিলের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে আগামী বছর অগাস্টের মধ্যে টঙ্গীতে তুরাগ নদের ওপর এলিভেটেড সেতুর ১০ লেনের মধ্যে পাঁচ লেনের কাজ শেষ করে গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।”

তিনি বলেন, কাগজপত্রে প্রকল্পটি শুরু হয় ২০১২ সালে। এর সমীক্ষা ও নকশার কাজ করতে চলে যায় তিন বছর।

“অন্যান্য কাজ শেষ করে ২০১৭ সালের শেষের দিকে অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়।”

তিন ভাগে এ প্রকল্পের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এলজিইডির কাজ শতভাগ শেষ হয়েছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণকাজ ৪৮ শতাংশ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের সমন্বয়ক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার, গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলোচনা অনুষ্ঠানে ছিলেন।