ক্যাটাগরি

জ্বালানি খাতে ১০ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফ্রান্স

বৃহস্পতিবার
ঢাকায় ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি
খাতে উন্নত ডিজিটাল সল্যুশনের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে ত্বরান্বিত করবে
এই ঋণ।

সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফডির সার্বভৌম রেয়াতি ঋণ খাত থেকে দেওয়া হচ্ছে এই সহায়তা। ডিপিডিসির
কন্সট্রাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ সাবস্টেশন অ্যান্ড ইনস্টলেশন অফ দ্য ক্যাপাসিটর
ব্যাংক ইন পাওয়ার সিস্টেম প্রকল্পে এই অর্থ ব্যয় হবে।

বৃহস্পতিবার
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং এএফডির কান্ট্রি ডিরেক্টর বুনোয়া
চ্যাসাট এ সংক্রান্ত সই করেন। চুক্তিতে সহ-স্বাক্ষরকারী ছিলেন ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত
জ্যঁ-ম্যারি শু।